আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ফুড ব্যাংকের খাদ্যে উপচে পড়া ভিড়

লস এঞ্জেলেসে ফুড ব্যাংকের খাদ্যে উপচে পড়া ভিড়

ছবিঃ এলএ বাংলা টাইমস


করোনাভাইরাস মহামারি পরিস্থিতির মধ্যে কাজকর্ম বন্ধ থাকায় খাদ্য সংকটে পড়েছে লস এঞ্জেলেসের শ্রমজীবী মানুষেরা। নতুন করে অনেক মানুষ এখন সরকারি খাদ্য সহায়তা চেয়ে আবেদন করছেন। 


আপাতত তাদের মাঝে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণের জন্য বেশ কিছু উদ্যোগ দেখা যাচ্ছে। সেখানে উপচে পড়ছে মানুষ। দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে খাদ্যদ্রব্য সংগ্রহ করতে দেখা যাচ্ছে তাদের। 

সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে খাদ্য সামগ্রীর জন্য এতো বেশি মানুষ ভিড় যে অপেক্ষমাণ গাড়ির লাইন প্রায় ১.৬ কিলোমিটার দীর্ঘ হতে দেখা গেছে। 

লস এঞ্জেলেস মধ্য স্যান ফার্নান্দো ভ্যালি অঞ্চলের ভ্যান নুইস এলাকায় দেখা গেছে বৃষ্টির মধ্যে আবর্জনা ফেলার ব্যাগ গায়ে জড়িয়ে খাদ্যসামগ্রী সংগ্রহ করছে মানুষ।

কোভিড-১৯ মহামারির কারণে অনত্যাবশ্যকীয় কার্যক্রমগুলো বন্ধ রাখা হয়েছে। স্টে অ্যাট হোম আদেশের আওতায় রয়েছেন ৯০ শতাংশের বেশি মানুষ। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে লস অ্যাঞ্জেলেসের উত্তর-পূর্বাঞ্চলীয় অংশের শ্রমজীবী দরিদ্র ল্যাটিনো পরিবারগুলো। 

লস এঞ্জেলেস রিজিওনাল ফুড ব্যাংক বিনামূল্যে খাদ্য বিতরণের কাজ করছে। এর প্রেসিডেন্ট মাইকেল ফ্লুড জানান, তাদের এ ভ্রাম্যমাণ খাদ্য বিতরণ কর্মসূচি সংকটে থাকা মানুষদের সহায়তা করার একটি ভালো উপায়। 

লস এঞ্জেলেস কাউন্টির বিভিন্ন জায়গায় তারা এ কার্যক্রম পরিচালনা করেন। প্রতিদিন এক-দুইবার এ কর্মসূচি চালানো হয়।

আয়োজকরা জানিয়েছেন, তাদের সংগ্রহে যে পরিমাণ খাদ্য সামগ্রী আছে তা দিয়ে প্রতিদিন আড়াই হাজারের বেশি পরিবারকে সহযোগিতা করা যায়। প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে ১৬ কেজি চাল, ডাল, ফ্রোজেন মুরগী, কমলা ও অন্য খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

লস এঞ্জেলেস ফেডারেশন অব লেবার, এএফএল-সিআইও, লস এঞ্জেলেস রিজিওনাল ফুড ব্যাংক ও লেবার কমিউনিটি সার্ভিসের সহযোগিতায় এ খাদ্য বিতরণ কর্মসূচি সমন্বয় করেছেন লস এঞ্জেলেস সিটি কাউন্সিল প্রেসিডেন্ট নুরি মার্টিনেজ। খাদ্যাভাবে থাকা যেকোনও মানুষের জন্য তা উন্মুক্ত ছিল।

গলফ টুর্নামেন্টগুলোতে স্বাধীন কন্ট্রাক্টর হিসেবে কাজ করেন ৪০ বছর বয়সী ডেনিয়েল জিমিনেজ। সন্তানদের নিয়ে তিনিও এসেছিলেন খাবার সংগ্রহের জন্য। ড্যানিয়েল বলেন, ‘‘এ খাবারগুলো পাওয়ায় আমার টাকা বেঁচে যাচ্ছে। কারণ, আমার এ অল্প আয়ের টাকা বাড়ি ভাড়া দিতেই চলে যাবে।’

তিনি আরও বলেন, ‘তিন সপ্তাহ ধরে আমি কাজে যাচ্ছি না। অল্প কিছু টাকা যা জমানো ছিল তাও বাড়ি ভাড়া, গ্যাস বিল ও সেলফোন বিল দিতেই চলে যাচ্ছে। জানি না আমরা আবার কবে কাজে ফিরতে পারব।’

লস এঞ্জেলেস রিজিওনাল ফুড ব্যাংক এর প্রেসিডেন্ট মাইকেল ফ্লুড বলেন, ‘আরও অনেক মানুষ নতুন করে খাদ্যাভাবের মধ্যে পড়ছে। তারা জানে না পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে।’ তিনি জানান, আরও অনেক মানুষ এখন হঠাৎ করে বেকার ভাতা ও সরকারি খাদ্য সহায়তা চেয়ে আবেদন করছে।

মাইকেল ফ্লুড বলেন, ‘তাদের ওইসব সুবিধা পেতে আরও কিছুটা সময় লাগবে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যেন আমরা পরিবারগুলোর হাতে খাবার তুলে দিতে পারি, যেন তারা খেতে পারে।’  


/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত