আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আজ থেকে ট্রাম্পের প্রণোদনার টাকা ঢুকছে ব্যাংক অ্যাকাউন্টে

আজ থেকে ট্রাম্পের প্রণোদনার টাকা ঢুকছে ব্যাংক অ্যাকাউন্টে

ইন্টারনেট থেকে নেওয়া ছবি


আজ বুধবার থেকে ফেডারেল সরকারের প্রণোদনার টাকা ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। ব্যাংক অ্যাকাউন্ট প্রদান না করা ট্যাক্সপেয়ারদের ঠিকানায় মেইলে পাঠানো হচ্ছে প্রণোদনার চেক। 


বিষয়টি নিয়ে কমিউনিটির অন্তত ৫ জনের সাথে কথা বলে এলএ বাংলা টাইমস। তাদের প্রত্যেকেই ব্যাংক অ্যাকাউন্টে প্রণোদনার টাকা ঢুকেছে বলে নিশ্চিত করেন। তবে এই চেক মেইলে আসার ক্ষেত্রে কিছুটা সময় লাগবে বলে জানান কর্তৃপক্ষ।  
তারা প্রত্যেকে ১ হাজার ২০০ ডলার করে পাওয়ার কথা জানান। আর ১৮ বৎসরের নিচে থাকা ব্যক্তিরা পাচ্ছেন ৫০০ ডলার করে।

এখনো পর্যন্ত ৮০ মিলিয়ন আমেরিকান প্রণোদনার চেক পাবে বলে প্রত্যাশা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।আর প্রতি সপ্তাহে ৫ মিলিয়ন ট্যাক্সপেয়ারকে ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে বা চেক মেইল করছে তারা। 

যেভাবে ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন এই প্রণোদনার অর্থ

যে সমস্ত ট্যাক্সপেয়াররা আয়কর নথিতে তাদের ব্যাংক হিসেব নম্বর দেননি। তাদেরকে মেইলে প্রণোদনার অর্থ দিচ্ছে রেভিনিউ বিভাগ। এই চেক পেতে কিছুটা সময় লাগবে। 

তাই আপনি যদি ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে এই প্রণোদনার অর্থ পেতে চান তাইলে তাইলে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন। তবেই আপনার অর্থও চলে আসবে ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে।      

আজ বুধবার থেকে শুরু হয় এই কার্যক্রম। আর সেপ্টেম্বর নাগাদ আপনার অ্যাকাউন্টে /মেইলে ফেডারেল সরকারের এই প্রণোদনার অর্থ আসতে থাকবে। 

এখনো যারা এই প্রণোদনার জন্য আবেদন করেননি

তবে এখনো যে সমস্ত ট্যাক্সপেয়ার প্রণোদনার জন্য আবেদন করেননি। তাদের ভীত হওয়ার কোন কারণ নেই। 

আপনিও পাবেন এই প্রণোদনার টাকা। তবে এর জন্য আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে। সেইসাথে আপনাকে কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে। 

এখনো পর্যন্ত যে সমস্ত ট্যাক্সপেয়ারদের জন্য এই চেক প্রস্তুত করা হয়েছে তাদের প্রত্যেকের আয়কর রিটার্ন তথ্য ছিল ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের কাছে। এই কার্যক্রমে জড়িত ট্রেজারি ডিপার্টমেন্ট ও ইন্টারনাল রেভিনিউ সার্ভিস। 

সুতরাং আপনার আয়কর তথ্য যদি ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের কাছে না থাকে, তবে তাদের তথ্য দিয়ে সহায়তা করুন। এই কার্যক্রমের জন্য ২০১৮ ও ২০১৯ সালের আয়কর তথ্য দেখেছে তারা। 

তবে তাদের কাছে তথ্য নাই বলে আপনি এই প্রণোদনার টাকা পাবেন না এমন নয়। আপনি আপনার ট্যাক্স সংক্রান্ত তথ্য দিয়ে প্রণোদনার টাকা পেয়ে সহায়তা করতে পারেন প্রতিষ্ঠানটিকে। 

আপনার তথ্য পাওয়ার জন্য ইন্টারনাল রেভিনিউ সিস্টেম একটি Get my payment নামে একটি সফটওয়্যার চালু করেছে। https://www.irs.gov/coronavirus/get-my-payment এই ঠিকানায় গিয়ে আপনি সফটওয়্যারটিতে আপনার তথ্য দেওয়ার মাধ্যমে আপনার প্রণোদনার চেক নিশ্চিত করতে পারবেন। 

আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে আশা করা হচ্ছে। 

আয়কর সীমার নিচে থাকা ব্যক্তিরা যা করবেন

সেইসাথে যাদের আয় ফেডারেল সরকারের আয়কর সীমার নিচে, তাদের জন্য আলাদা একটি ব্যবস্থা করেছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস। 

কারো ব্যক্তিগত আয় যদি ১২ হাজার ২০০ ডলারের নিচে হয়। আর কোন দম্পতির আয় যদি ২৪ হাজার ৪০০ ডলারের নিচে হয়। তবে তারাই কেবল এই সুবিধা পাবে। ট্যাক্স পরিশোদ সীমার নিচে থাকা এই ব্যক্তিদের জন্য এই সুবিধাটি চালু করেছে রাষ্ট্র। 

আপনি যদি এর জন্য নিজেকে যোগ্য মনে করেন তাহলে যেতে পারেন এই ঠিকানায় https://www.irs.gov/coronavirus/non-filers-enter-payment-info-here। 

আর এখানে তথ্য দিয়ে নিশ্চিত করুন আপনার প্রণোদনার চেক। 

কমিউনিটির সচেতনতায় এলএ বাংলা টাইমস সবসময় পাশে আছে। প্রণোদনার চেক সংক্রান্ত যে তথ্য পেতে আমাদের সাথে থাকুন। কিংবা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আপনার জন্য কাজ করার চেষ্টা করব।   

শেয়ার করুন

পাঠকের মতামত