আপডেট :

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

করোনায় একদিনে গেল আরও ২৪ প্রাণ,আক্রান্ত ১২ হাজার ৩৪১

করোনায় একদিনে গেল আরও ২৪ প্রাণ,আক্রান্ত ১২ হাজার ৩৪১

ছবিঃ এলএ বাংলা টাইমস


প্রাণঘাতী করোনাভাইরাসে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে গত ২৪ ঘণ্টায় মারা যায় আরও ২৪ জন। আর এতে করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০০ জনে। ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩৪১ জন। 


এর মধ্যে লং বীচ এলাকায় আক্রান্তের সংখ্যা ৪৪৯ জন। প্রাণঘাতী ভাইরাসটিতে লং বীচে মারা যায় ২১ জন। পাসাডেনা এলাকায় আক্রান্তের সংখ্যা ২১৫ জন। আর মৃতের সংখ্যা ২০ জন।

আজ রবিবার কাউন্টির ভাইরাস সংক্রমণের সর্বশেষ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার। ভাইরাসটিতে বাংলাদেশি অধ্যুষিত ‘লিটল বাংলাদেশ’ এলাকায় এখনো পর্যন্ত আক্রান্ত ৪২ জন। শুধু গতকালকে প্রাণঘাতী এই ভাইরাসটিতে এই এলাকায় নতুন করে ৩ জন আক্রান্ত হয়। 

পুরো ক্যালিফোর্নিয়াতে করোনাভাইরাসে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৪৩০ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ১৭৫ জন।

যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৬৪ হাজার ৩০৩ জন। আর মোট মৃতের সংখ্যা ৪০ হাজার ৫৪৮ জন। 

প্রিয় বাংলাদেশি কমিউনিটি সম্প্রতি এলএ বাংলা টাইমসের অনুসন্ধানে এখনো পর্যন্ত হাতে গোনা কয়েকজন বাংলাদেশির আক্রান্তের খবর পাওয়া যায়। আক্রান্তরা আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। 

সেইসাথে তাদের মধ্যে থেকে ২/১ জন আইসোলেশন থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানান আমাদের সোর্স। যেহেতু প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতদের নাম পরিচয় প্রকাশ না করার ব্যাপারে লস এঞ্জেলেস কাউন্টি ও স্বাস্থ্য বিভাগের বাধ্যবাধকতা রয়েছে। তাই ব্যক্তিগত নিরাপত্তাজনিত কারণে তাদের নাম পরিচয় প্রকাশের ক্ষেত্রে বিরত রয়েছে এলএ বাংলা টাইমস। 

সুপ্রিয় পাঠক, প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত সর্বশেষ তথ্য নিয়ে এই সংবাদ প্রকাশ করা হয়ে থাকে। প্রতিনিয়ত লাইভ আপডেটের জন্য আপনারা চোখ রাখতে পারেন আমাদের করোনা ট্র্যাকিং টুলে। 

/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত