আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এবার সান ফার্নান্দোতে ৩ জন গুলিবিদ্ধ

এবার সান ফার্নান্দোতে ৩ জন গুলিবিদ্ধ

ছবিঃ এলএ বাংলা টাইমস


প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে পুরো লস এঞ্জেলেস জুড়ে বেড়ে চলছে গুলিবিদ্ধের ঘটনা। প্রায় প্রতিদিন কাউন্টির বিভিন্ন জায়গায় এমন ঘটনার সংখ্যা বেড়ে চলছে। 


গতকাল শনিবার বিকেল ৫ টার দিকে লস এঞ্জেলেসের সান ফার্নান্দোতে একসাথে ৩ জন গুলিবিদ্ধ হয়। হলিস্টার স্ট্রিটের ৭০০ ব্লকের একটি রেসিডেন্সিয়াল এলাকায় এই গুলিবিদ্ধের দুর্ঘটনাটি সংগঠিত হয়। এমন তথ্য নিশ্চিত করেন সান ফার্নান্দো পুলিশ বিভাগের লেফটেন্যান্ট আরইউন রোজেনবার্গ। 

পরে আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা গুরুতর হলেও মৃত্যু ঝুঁকি নেই বলে নিশ্চিত করেন চিকিৎসকরা। 

পুলিশ জানায় গুলির ঘটনায় এই ৩ জন আহত হওয়ার পাশাপাশি সেখানে থাকা কয়েকটি বিল্ডিং ও বেশ কয়েকটি গাড়িতে গুলির চিহ্ন পাওয়া যায়। পুলিশ বিভাগ সন্দেহ করেছে এলোপাথাড়িভাবে সেখানে গুলি ছুড়া হয়েছিল। 

কারণ এলোপাথাড়ি না হলে এভাবে এতগুলো বিল্ডিং বা গাড়িতে গুলির দাগ পাওয়া যেত না। ঘটনাস্থল থেকে তারা বেশ কয়েকটি গাড়ি উদ্ধার করে তদন্ত কাজ চালানোর জন্য। 

/এলএ বাংলা টাইমস/ 

শেয়ার করুন

পাঠকের মতামত