আপডেট :

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

এন৯৫ মাস্কের বিশুদ্ধিকরণ কেন্দ্র খুলছে লস এঞ্জেলেস

এন৯৫ মাস্কের বিশুদ্ধিকরণ কেন্দ্র খুলছে লস এঞ্জেলেস

এন৯৫ মাস্ক (সংগৃহীত ছবি)


করোনাভাইরাস সংক্রমণ-রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এন৯৫ মাস্ক। তবে এই মাস্ক যেন সোনার হরিণ। তাই বারবার ব্যবহার করতে এন৯৫ মাস্কের আঞ্চলিক বিশুদ্ধিকরণ কেন্দ্র খোলা হবে লস এঞ্জেলেসে।


কাউন্টি শেরিফ এলেক্স ভিলেনুয়েভা সোমবার এই ঘোষণা দেন। দেশে এটাই এ ধরনের প্রথম উদ্যোগ। হাইড্রোজেন পারক্সাইডের সাহায্যে বায়ুরোধী বিশুদ্ধিকরণ কেন্দ্রে জীবাণুমুক্ত করার মাধ্যমে একটি এন৯৫ মাস্ক সর্বোচ্চ ২০বার ব্যবহার করা যাবে। 

মহামারির এই সময়ে সারাবিশ্বেই এন৯৫ মাস্ক খুবই অপ্রতুল। বিশুদ্ধিকরণ কেন্দ্রে প্রতি দফায় ১০ হাজার মাস্ক জীবাণুমুক্ত করার সুযোগ থাকবে। দিনে কয়েক দফা এভাবে মাস্ক পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন এই কাউন্টি শেরিফ।

এলেক্স ভিলেনুয়েভা আরও জানান, তাদের অন্তত ৬১ জন ডেপুটি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে শেষ-কিছু দিনে কেউ আক্রান্ত হননি।

অপরদিকে অন্তত ৭৯ জন বন্দি করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। তবে অধিকাংশই সুস্থ হয়েছেন বলে জানান তিনি।



/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত