আপডেট :

        গাঁজা বিনিয়োগ প্রতারণায় গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

        ক্যালিফোর্নিয়াবাসীকে শেভরন এড়িয়ে চলার আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টির রাসায়নিক আতঙ্কে উবারের ফ্রি রাইড সুবিধা

        অরেঞ্জ কাউন্টিতে রাসায়নিক আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা

        হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত সন্দেহভাজন

        ট্রাম্পের দাবি: ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলতে পারে হরমুজ প্রণালি

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দাবানলে নিয়ন্ত্রণে অগ্রগতি, দমকল বাহিনীর স্বস্তি

        জ্বালানি সংকটের মধ্যেই ভারতে মার্কো রুবিও, তেল বিক্রিতে জোর যুক্তরাষ্ট্রের

        গ্রিন কার্ড পেতে এখন বেশিরভাগ আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে আবেদন করতে হবে

        স্ট্যাটেন আইল্যান্ড জাহাজঘাটিতে বিস্ফোরণ, নিহত ১ আহত বহু দমকলকর্মী

        ইউএফও রহস্যে নতুন নথি প্রকাশ, “চারদিকে ছুটে বেড়ানো অরেঞ্জ অরব” দেখার দাবি

        তুলসি গ্যাবার্ডের পদত্যাগ, স্বামীর ক্যানসারের চিকিৎসায় পাশে থাকার সিদ্ধান্ত

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

শর্ত সাপেক্ষে লকডাউন তুলে নিচ্ছে ক্যালিফোর্নিয়ার আরও দুই কাউন্টি

শর্ত সাপেক্ষে লকডাউন তুলে নিচ্ছে ক্যালিফোর্নিয়ার আরও দুই কাউন্টি



মডোক কাউন্টির পর এবার নর্দার্ন ক্যালিফোর্নিয়ার ইয়ুবা ও সাটার কাউন্টি শর্ত সাপেক্ষে লকডাউন তুলে নিচ্ছে। সোমবার থেকে কাউন্টি দুটি কিছুটা সচল হচ্ছে। ব্যবসায়িক কারণেই গভর্নর গেভিন নিউসামের ছয় সপ্তাহের নিরাপদে ঘরে থাকার নির্দেশনা থেকে সরে যাচ্ছে তারা। এর আগে শুক্রবার থেকে ৯ হাজার বাসিন্দার মডোক কাউন্টিতে স্কুল, চার্চ, রেস্টুরেন্ট সচল করা হয়। তবে বাসিন্দাদের বজায় রাখতে হবে ৬ ফুট সামাজিক দূরত্বের নির্দেশনা।


ইয়ুবা ও সাটার কাউন্টিতে মোট জনসংখ্যা ১ লাখ ৭১ হাজারের বেশি। তবে মাত্র ৫০টি করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। শুক্রবার নিউসাম জানিয়েছেন, আসছে দিনগুলোতেই তিনি সম্ভব হলে ঘরে থাকার নির্দেশনা শিথিল করতে পারেন।

রাজ্যগুলোর মধ্যেই গভর্নর নিউসামই প্রথম ১৯ মার্চ লকডাউন জারি করেন। তাই অন্যান্য রাজ্য কিংবা নিউইয়র্কের তুলনায় ক্যালিফোর্নিয়ায় মৃত্যুর হার কম। নিউইয়র্কে ২৪ হাজার মানুষের করোনায় মৃত্যুর বিপরীতে ক্যালিফোর্নিয়ায় মৃত্যু ২১০০ এর কিছু বেশি। এসব মৃত্যুর অধিকাংশই লস এঞ্জেলেস কাউন্টিতে।

ইয়ুবা ও সাটার কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর ফং লু শুক্রবার নির্দেশনা জারি করে জানান, শুক্রবার থেকে রেস্টুরেন্ট, শপিং মল, জিম, ফিটনেস স্টুডিও, স্যালুন ইত্যাদি খোলা রাখা যাবে। তবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করা ও ৬ ফুট সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া ১০ জনের বেশি একসাথে জড়ো হওয়া যাবে না। এছাড়া ৬৫ বছরের বয়স বেশি যাদের তাদের ঘরে থাকার জন্যই অনুরোধ করা হচ্ছে।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত