আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় এগিয়ে আসছে দাবানল মৌসুম, আরও ভয় করোনায়

ক্যালিফোর্নিয়ায় এগিয়ে আসছে দাবানল মৌসুম, আরও ভয় করোনায়

সংগৃহীত ছবি



করোনা মহামারিতে অন্যান্য রাজ্যের মতো ক্যালিফোর্নিয়াও বিপর্যস্ত। এরমধ্যেই এগিয়ে আসছে দাবানল মৌসুম। বিভিন্ন রিপোর্টে দেখা গেছে পাহাড়-পর্বতগুলোর বরফ ইতোমধ্যে শুকিয়ে গেছে। যা ইঙ্গিত দিচ্ছে দাবানল মৌসুমের। 


এ বছর নর্দার্ন ক্যালিফোর্নিয়ায় দাবানলের সম্ভাবনা স্বাভাবিকের চেয়ে বেশি। এমনটাই জানা যাচ্ছে পূর্বাভাসে। সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়ও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। করোনা ও একইসঙ্গে দাবানলের ঘটনায় অগ্নিনির্বাপণ দল ও স্বাস্থ্যসেবা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে।

দাবানল ও ধোঁয়ায় ফায়ার সার্ভিস কর্মীদের স্বাস্থ্যহানি হওয়ার ঝুঁকি থাকছে। এছাড়া ক্যাম্পে ছড়াতে পারে ভাইরাসও। ফেডারেল, স্টেট ও কাউন্টি কর্মকর্তারা এক্ষেত্রে বিকল্প হিসেবে উড়োজাহাজ ব্যবহারের কথা ভাবছেন। যাতে দাবানলের চ্যালেঞ্জ সহজে মোকাবিলা করা যায়।

খুব অল্প সময়ে দাবানল নিয়ন্ত্রণ করা না গেলে এ বছর ভালোই বেগ পেতে হতে পারে বাসিন্দাদের। 

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রটেকশন এর মুখপাত্র মাইক মোহলার বলেন, করোনার সঙ্গে দাবানল পুরো বিষয়টা অন্যরকম করে তুলবে। এই জন্য সবার সম্মিলিত সাহায্যের প্রয়োজন হতে পারে। এমনটাই মনে হচ্ছে।

অনেক অগ্নিনির্বাপণ কর্মী ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার কারণে ক্যালিফোর্নিয়ায় কমে গেছে মোট ফায়ার ফাইটারের সংখ্যা। এরমধ্যে একজনের মাধ্যমে অন্যদের করোনা ছড়ালে তা দাবানলের মধ্যে মুশকিল হয়ে দেখা দিবে। ধারণা করছেন মাইক মোহলা।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত