আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার করোনা পরিস্থিতি ধারণার চেয়ে খারাপ হয়েছে

ক্যালিফোর্নিয়ার করোনা পরিস্থিতি ধারণার চেয়ে খারাপ হয়েছে

সংগৃহীত ছবি



করোনাভাইরাসে ক্যালিফোর্নিয়া রাজ্যে মৃত্যু সংখ্যা নিউ ইয়র্কের চেয়ে অনেক কম। তবে এখনো লস এঞ্জেলেসের মতো শহর করোনায় বড় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠেনি বলেই ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা ভাবছেন, করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা এখনো ক্যালিফোর্নিয়ায় অতটা কমে যায়নি যাতে অর্থনীতি পুনরায় সচল করে দেওয়া যাবে।


ক্যালিফোর্নিয়ার কিছু কাউন্টিতে মৃত্যু হার কম হলেও লস এঞ্জেলেস এর মতো ঘনবসতিপূর্ণ এলাকায় বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। পূর্বের ধারণার চেয়ে বর্তমান সময়ে করোনায় বেশি মানুষ আক্রান্ত হয়েছেন রাজ্যটিতে। 

ইউনিভার্সিটি অব ওয়াশিংটন ইনস্টিটিউট এর হেলথ মেট্রিক অ্যান্ড ইভ্যুলশন বিষয়ের পরিচালক ক্রিস্টোফার মুরে বলেছেন, সারাদেশে করোনায় মৃতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখ ৩৭ হাজার। বর্তমানে মারা গেছেন ৮০ হাজারের মতো মানুষ। রোববার তিনি এই মন্তব্য করেন।

গবেষকরা ধারণা করছেন আগস্টের শেষ নাগাদ ক্যালিফোর্নিয়ায় মৃতের সংখ্যা ছাড়াবে ৬ হাজার। যে হিসেব গত সোমবারে প্রকাশিত হিসেবের চেয়ে ১৪২০ জন বেশি। ক্যালিফোর্নিয়ায় ইতোমধ্যে ২ হাজার ৭ শ জন করোনায় মারা গিয়েছেন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কায় পেনসেলভেনিয়া, ইলিনয়স, অ্যারিজোনা ও ফ্লোরিডার পরেই এখন ক্যালিফোর্নিয়ার স্থান।

ক্রিস্টোফার মুরে বলেন, নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিশিগান থেকে ভালো সংবাদ আসছে। ওসব অঞ্চলে ধারণার চেয়ে দ্রুত গতিতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমছে। তবে ইলিনয়স, অ্যারিজোনা ও ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে আগের অনুমানের চেয়ে বেশি।

ক্যালিফোর্নিয়ায় শনিবার করোনায় আক্রান্ত হয় ২,২৪৪ জন এবং মারা যায় ৬৪ জন। এরমধ্যে আক্রান্তের শতকরা ৪০ ভাগ অর্থাৎ ৯০৭জন লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দা। আর মারা যায় ৪৫ জন। যা রাজ্যের প্রাণহানির শতকরা ৭০ ভাগ।

রোববার বিকেলে ৮২৬ জন নতুন করোনা রোগী রাজ্যে শনাক্ত হয়েছেন, মারা গিয়েছেন ২৩ জন। এ পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৫ শ ও মৃত্যু ২৭০০। এর মধ্যে লস এঞ্জেলেস কাউন্টিতে ৩১,৭০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গিয়েছেন ১৫৩১ জন।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ





শেয়ার করুন

পাঠকের মতামত