আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সোমবার আরও কিছু বিনোদনকেন্দ্র খুলেছে লং বীচে

সোমবার আরও কিছু বিনোদনকেন্দ্র খুলেছে লং বীচে

সংগৃহীত ছবি



লকডাউন শিথিল হওয়ার পরে শুক্রবার স্বল্প পরিসরে ব্যবসায়িক কর্মকাণ্ড শুরু হয় লং বীচে। আজ সোমবার থেকে আরও কিছু বিনোদনকেন্দ্র যেমন টেনিস কোর্ট, বাইক ট্রেইলস, আর্চারি, টেনিস সেন্টারও খুলেছে সেখানে। তবে বাসিন্দাদের এড়িয়ে চলতে হবে শারীরিক সংস্পর্শ, মেনে চলতে হবে দূরত্ব।


মেয়র রবার্ট গ্রেসিয়া বলেন, আমরা জানি সবাই বাইরে যেতে উদগ্রীব হয়ে আছেন। দয়া করে শারীরিক সংস্পর্শ থেকে দূরে থাকবেন যাতে সবকিছু সচল করতে আরও তৎপর হতে পারি। 

এখনো বন্ধ থাকছে বীচ ও বীচের পার্কিং লট। পার্ক উন্মুক্ত থাকবে শুধুমাত্র হাঁটাহাঁটি, দৌড়ানো, সাইকেল চালানো ইত্যাদির জন্য। তবে কোনো সামাজিক কর্মকাণ্ড বাতিল বলেই গণ্য থাকবে। পরিবারের সদস্য ছাড়া অন্যদের চেয়ে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
 
আরও কিছু নির্দেশনার মধ্যে রয়েছে, এক জায়গায় জড়ো হয়ে না থাকা, কারও কাছকাছি গেলে মাস্ক পরা, টেনিস সেন্টারগুলোতে স্যানিটাইজার রাখা। এছাড়া রেস্টুরেন্টগুলো শুধুমাত্র খাবার সরবরাহ করবে। সেখানে জমায়েত হওয়া যাবে না।

রোববার পর্যন্ত লং বীচে করোনা শনাক্ত হয়েছেন ৯৪৮ জন। মারা গেছেন ৪৪ জন। হেলথ ডিপার্টমেন্ট এ তথ্য জানিয়েছে। লং বীচে হতাহতের বেশির ভাগ ঘটনাই ঘটেছে নার্সিং হোমে। মেয়র গ্রেসিয়া জানিয়েছেন, স্বাস্থ্য সুরক্ষা ও হাসপাতালগুলোর সক্ষমতা মাথায় রেখেই এসব কর্মকাণ্ড সচল করা হচ্ছে।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত