আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মহামারিতে অর্ধেকেরও বেশি খুচরা ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা

মহামারিতে অর্ধেকেরও বেশি খুচরা ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা

সংগৃহীত ছবি


মহামারি করোনায় সারাবিশ্বের অর্থনৈতিক অবস্থা টালমাটাল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খুচরা ব্যবসাগুলো। এমন অবস্থা আরও বেশ কিছুদিন চলতে থাকলে অর্ধেকেরও বেশি খুচরা ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। এমনটাই  জানা গেছে ন্যাশনাল ফেডারেশন অব ইন্ডিপেনডেন্ট বিজনেস এর এক জরিপে।

কার্লোস ম্যারিকুইন বিগত পনের বছর ধরে নিউহল সকার শপ চালাচ্ছেন। এবং এটাই তার সব সম্বল। তিনি বলেন, আমি এতটা আতঙ্কে কখনো থাকিনি। আমি টিকে থাকার জন্য চেষ্টা করছি। জানি না তা পারব কি না।

ম্যারিকুইন আরও বলেন, কেউ এখন সকার খেলছে না। কেউ প্র্যাক্টিসও করছে না। দোকানটি ২০০৫ সাল থেকে চলছে। আমরা শুধু ব্যবসার জন্য ব্যবসা করছি না। এমনটা নয় যে আমরা এখানে সেখানে দোকান খুললাম ও গুটিয়ে গেলাম।

সান্তা ক্লেরিটায় ম্যারিকুইন এর এই সকার শপ বন্ধ  হলে তা এখানকার কমিউনিটির জন্যই বড় ক্ষতি।

লস এঞ্জেলেসের মধ্যভাগে চিয়ারা আরোয়া অ্যান্ড সেলেনে নাভারাট্টা একই রকম উদ্বিগ্নতায় আছেন। তারা স্প্যানিশ ভাষা শিক্ষার বই বিক্রি করেন বাচ্চাদের জন্য। দোকান ভাড়া পরিশোধের জন্য তাদের ঋণ করতে হয়েছে। তারা বলেন, আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত কীভাবে ব্যবসা চালাব জানি না। 

কানেকটিকাটের ইউনিভার্সিটি অব নিউ হেভেনের বিজনেস অব কলেজের ডিন ব্রায়ান টি কেনেচ বলেন, মহামারির সময় যত বাড়বে তত আমরা দ্রুত ক্ষতি কাটিয়ে উঠার পরিকল্পনা  ‘ভি’ শেপ  থেকে দূরে সরে যাব। আমাদের ‘ইউ’ অথবা ‘এল’ শেপে মনোযোগী হতে হবে।

ছোট ছোট ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার অন্য একটি কারণ হচ্ছে অনলাইন কেনাকাটায় জনপ্রিয় ওয়েবসাইটগুলোর তৎপরতা। এতে বিধিনিষেধ মেনে কিছু ব্যবসা চালানোর অনুমতি দিলেও তারা ভালো করতে পারছে না। কারণ সাধারণ মানুষ অনলাইনেই প্রয়োজন মেটাতে সক্ষম হওয়ায় তারা বাইরে যেতে ঝুঁকি নিচ্ছে না।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত