আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে অনলাইনে বাড়ছে যৌন নির্যাতন

লস এঞ্জেলেসে অনলাইনে বাড়ছে যৌন নির্যাতন

সংগৃহীত ছবি


করোনাভাইরাস পরিস্থিতিতে সবাইকে ঘরেই অবস্থান করতে হচ্ছে। শিশুরাও অনলাইনে সময় কাটাচ্ছে বেশি। লস এঞ্জেলেসের আইনপ্রয়োগকারী সংস্থাগুলো জানাচ্ছে, এ সময়টাতে বেড়েছে অনলাইনে যৌন নির্যাতন। সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য অনলাইন প্লাটফর্মে যৌন হেনস্তার মতো কনটেন্ট বাড়ছে।

যৌন অপরাধেযুক্তরা মহামারির সুযোগ নিয়ে বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ করছে যা অনৈতিক ও ক্ষতিকর। দ্য ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন এ সংক্রান্ত প্রায় ৪.১ মিলিয়ন  রিপোর্ট গ্রহণ করেছে শুধুমাত্র এপ্রিল মাসেই। মার্চ মাসে এ সংখ্যা ছিল ২ মিলিয়নের কিছু বেশি।

সংস্থাটির কর্মকর্তা শেহহান জানান, মহামারির এই সময়ে অনলাইনে যৌন অপরাধের মতো বিষয় সারাবিশ্বেই আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর জন্য বাড়তি চাপ হয়ে দেখা দিয়েছে।

দ্য লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট এর ইন্টারনেট ক্রাইম এগিনিস্ট চিলড্রেন ইউনিট এ সংক্রান্ত অপরাধের প্রায় তিন হাজার সুপারিশ নিয়েছে, এপ্রিলে যা মার্চে ছিল মাত্র ১৩৫৫টি। ইউনিট কমান্ডার লেফটন্যান্ট অ্যান্থনি কাটো এ তথ্য জানিয়েছেন।

পুলিশের মুখপাত্র জস রুবেনস্টাইন বলেন, এই ইউনিটের অনেককে করোনা সংকটে অন্য দায়িত্ব দিতে হয়েছে। তবে শিশুদের অনলাইনে নির্যাতন করছে এমন যে কাউকে বিচারের আওতায় আনতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

ইন্টারনেটর নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যালিসিয়া কোয়াকেউইচ বলেন, এমন একটা পরিস্থিতি তৈরি হবে তা অনুমানযোগ্য ছিল। আইসোলেশনের সময়টায় শিশুরা মানসিকভাবে বেশি অনিরাপদ থাকে। অপরাধীরা এই সুযোগটা নেয়।

ফেসবুক, ইনস্টাগ্রাম ও বিভিন্ন গেমিং প্ল্যাটফর্মে শিশুদের নানা প্ররোচনায় ফেলে অশালীন ছবি ও ভিডিও পাঠাতে এবং পরবর্তীতে তাদের সামাজিকভাবে হেয়, বিব্রত করতে চেষ্টা করে অপরাধীরা। এক্ষেত্রে পিতামাতার সচেতনতার কোনো বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত