আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়া পুরোপুরি খুলে দিতে লস এঞ্জেলেসে বিক্ষোভ

ক্যালিফোর্নিয়া পুরোপুরি খুলে দিতে লস এঞ্জেলেসে বিক্ষোভ

সংগৃহীত ছবি


লস এঞ্জেলেসে দ্য ক্যাথেড্রাল অব আওয়ার লেডিতে রোববার জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। তাদের দাবি ছিলো ক্যালিফোর্নিয়ার ব্যবসা বাণিজ্য পুরোদমে সচল করা। এছাড়া চার্চ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়া।

করোনা মহামারিকে উপেক্ষা করে হাজার হাজার আন্দোলনকারী লস এঞ্জেলেস সিটি হলের বাইরে জড়ো হন। তারা যুক্তরাষ্ট্রের পতাকা উড়াতে থাকেন ও  মৌলিক অধিকারের স্বাধীনতা চেয়ে স্লোগান দেন। প্রতিবাদকারীরা গভর্নর গেভিন নিউসামের নিন্দা করেন ও ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করতে আহ্বান জানান।

কনজারভেটিভ রেডিও টক শো হোস্ট ডেনিস প্রেজারকে বিক্ষোভে বক্তৃতা দিতে আমন্ত্রণ জানানো হয়। প্রেজার ক্যালিফোর্নিয়া পুরোদমে সচলের ব্যাপারে সমর্থন জানান।

একইদিন সকালে ক্যাথেড্রাল অব আওয়ার লেডিতে জড়োকারীরা চার্চ খুলে দেওয়ার দাবি জানান যাতে তারে সেখানে প্রার্থনা করতে পারেন।

এদিকে শুক্রবার গেভিন নিউসাম বলেন,  ধর্মীয় প্রার্থনালয়গুলো  খুলে দেওয়ার ব্যাপারে সোমবান নীতিমালা প্রকাশ করবে ক্যালিফোর্নিয়া রাজ্য।

বড় পরিসরে ক্যালিফোর্নিয়ার ব্যবসা-বাণিজ্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও লস এঞ্জেলেস কাউন্টি নূন্যতম শর্তগুলো পূরণ করতে পারেনি। তাই সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড এখনই পুরোদমে শুরু হবে না। যদিও বিচ, কার ওয়াশ ও ম্যানুফেকচারিং শর্ত সাপেক্ষে চালু হয়েছে।

ইতোমধ্যে পার্শ্ববর্তী অরেঞ্জ ও ভেনচারা কাউন্টিতে শপিংমল ও রেস্টুরেন্টে ডাইন-ইন উন্মুক্ত হয়েছে।

রোববারে ক্যালিফোর্নিয়ায় সংক্রমণ বেড়ে দাঁড়ায় ৯২,৭১০ জনে। রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩,৭৪৪ জনে। রাজ্যে করোনাভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়েছে লস এঞ্জেলেস কাউন্টিতে।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ

শেয়ার করুন

পাঠকের মতামত