আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আগেভাগেই সচল হচ্ছে ক্যালিফোর্নিয়া, 'বিপদের' আশঙ্কা

আগেভাগেই সচল হচ্ছে ক্যালিফোর্নিয়া, 'বিপদের' আশঙ্কা

সংগৃহীত ছবি



করোনাভাইরাস ভয়াবহ সংক্রামক রোগ। একজন থেকে খুব সহজেই ছড়াতে পারে অন্যদের মধ্যে। তাই এখনই ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজন সচল করার সমালোচনা করেছেন সান্তা ক্লেরা কাউন্টির হেলথ অফিসার ডক্টন সারা কডিসহ আরও কিছু বিশেষজ্ঞ। 

সারা কডি বোর্ড অব সুপারভাইজারসকে মঙ্গলবার বলেন, এই সিদ্ধান্তের ফলে সংক্রমণের ঝুঁকি বাড়বে। তার মতে সমাজের সকল সেক্টর সচল করে দেওয়া ঝুঁকিপূর্ণ। এসব ক্ষেত্রে রাজ্যের সিদ্ধান্তের সমালোচনা করেন কডি।

সান্তা ক্লেরা কাউন্টিতে জনসংখ্যা প্রায় ১.৯ মিলিয়ন। এত বিপুল সংখ্যক মানুষকে প্রতিনিধিত্ব করা কডি বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আরও অন্তত ১৪দিন অপেক্ষা করা উচৎ ছিল। কারণ করোনা রোগীর উপসর্গ এ সময় পর্যন্ত প্রকাশ না পেয়ে থাকতে পারে।

পুনরায় সচলের বিরুদ্ধে নয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে তাদের মতে  সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সময় নিতে হয়। গভর্নর গেভিন নিউসাম মঙ্গলবার হেয়ার সেলুন, বারবারশপ ও এ জাতীয় ব্যবসা চালুর কথা ঘোষণা করার পরই এ ধরনের প্রতিক্রিয়া এলো।

সারা কডি বলেন, দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করলে আমরা স্পষ্ট করে কিছু দেখতে পাই না। পরিবর্তন চোখে পড়ে না আমাদের। এমনভাবে সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম শুরু করা উচিত যাতে সবকিছু নিরাপদ থাকে।
ক্যালিফোর্নিয়া রাজ্যের সর্বশেষ ঘোষণা অনুসারে, বিভিন্ন প্রার্থনালয় ও জনসমাবেশে মানুষেরা জড়ো হতে পারবেন। তবে তা সংখ্যায় এক শ জন ও ধারণক্ষমতার শতকরা ২৫ ভাগের বেশি হতে পারবে না।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ

শেয়ার করুন

পাঠকের মতামত