আপডেট :

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

লস এঞ্জেলেসের বাসিন্দাদের আবাসন খরচে ১০০ মিলিয়ন সহায়তার প্রস্তাব

লস এঞ্জেলেসের বাসিন্দাদের আবাসন খরচে ১০০ মিলিয়ন সহায়তার প্রস্তাব

সংগৃহীত ছবি



লস এঞ্জেলেস সিটি কাউন্সিল প্রেসিডেন্ট নুরি মার্টিনেজ বুধবার এক প্রস্তাব দায়ের করছেন যাতে করোনাভাইরাসের জরুরি সহায়তা ফান্ড থেকে শহরের আবাসন খরচে সাহায্য করা যায়। ফেডারেল ফান্ডিং থেকে এই ১০০ মিলিয়ন সহায়তা চাওয়া হয়েছে।


করোনাভাইরাস সংক্রান্ত তহবিল থেকে লস এঞ্জেলেস ৬৯৪ মিলিয়ন ডলার সহায়তা গ্রহণ করবে। এর মধ্যে ১০০ মিলিয়ন ডলারের মাধ্যমে বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও লিজ হোল্ডারদের সাহায্যের প্রস্তাব করা হয়েছে।

নুরি মার্টিনেজ জানান জুলাইয়ের ১ তারিখ থেকে এই সংক্রান্ত সহায়তা শুরুর কথা চিন্তা করা হচ্ছে। তিনি বলেন, মহামারির শুরু থেকে সিটি কাউন্সিল ও মেয়র এরিক গ্যারসেটি একটি কথাই ভাবছেন। তা হলো বাসিন্দাদের নিরাপত্তা। স্বাস্থ্যের পাশাপাশি তাদের অন্যান্য কল্যাণ ও হাউজিং নিয়ে ভাবতে হবে।

এদিকে মেয়র  গ্যারসেটি জানিয়েছেন, প্রায় ৫০ হাজার পরিবার করোনাকালীন আবাসন খরচ সুবিধা পাবেন। তবে এতে ক্ষতিগ্রস্তদের প্রমাণ করতে হবে মহামারির কারণে তাদের আয় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। রেন্টারস রিলিফ প্রোগ্রামে আরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে বলে জানান তিনি।

কেউ যদি এই সহায়তা কার্যক্রমে অংশ নিতে চায় তাহলে hcidla.org ওয়েবসাইটে গিয়ে অর্থ সহায়তা দিতে পারে।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত