আপডেট :

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

ভবিষ্যতে গ্রেফতারের জন্য সংগ্রহ হচ্ছে ভাঙচুর ও লুটপাটের ফুটেজ

ভবিষ্যতে গ্রেফতারের জন্য সংগ্রহ হচ্ছে ভাঙচুর ও লুটপাটের ফুটেজ

সংগৃহীত ছবি


ব্ল্যাক লাইভস ম্যাটার্স আন্দোলনের অসৎ ফায়দা লুটছে অনেকে। প্রতিবাদের নামে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলছে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট ও এফবিআই এসব ঘটনার ফুটেজ সংগ্রহ করছে যাতে অপরাধীদের শনাক্ত ও ভবিষ্যতে গ্রেফতার করা যায়।

 লস এঞ্জেলেসে ইতোমধ্যে ২ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে যারা এ ধরনের কাজে সম্পৃক্ত ছিলেন। তবে পুলিশ বলেছে এতেই তারা থেমে থাকবে না। অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বিভিন্নভাবে অপরাধের প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে। গুরুত্ব দেওয়া হচ্ছে ভিডিও ফুটেজের ওপর।

এফবিআই সোমবার জানিয়েছে তারা লুণ্ঠন কাণ্ডে জড়িতদের শনাক্ত করতে চেষ্টা করেছে। তাই যারা সহিংসতা উসকে দিচ্ছে তাদের শনাক্ত করতে সারাদেশ থেকে ছবি ও ভিডিও আহ্বান করা হচ্ছে। তবে এতে নিরপরাধ ও সাধারণ প্রতিবাদকারীর ভুলভাবে আইনে হস্তগত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক ডিফেন্ডার্স ইউনিয়ন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন নিখিল রামনিই। তিনি বলেন, এতে ফেসিয়াল রিকগনাইজেশন ব্যবহার করে শান্তিপূর্ণ আন্দোলনকারীদেরও শনাক্ত করা হতে পারে।

আন্দোলনে অন্যায়ভাবে পুলিশদের চড়াও হওয়ার ফুটেজও খুঁজে বের করা উচিত বলে জানান  স্পিচ, প্রাইভেসি অ্যান্ড টেকনোলজি প্রজেক্টের সিনিয়র পলিসি অ্যানালিস্ট জয় স্টেনলি। তিনি বলেন, পুলিশ ও ন্যাশনাল গার্ড সদস্যদের অন্যায় আচরণের এমন অসংখ্য ফুটেজ রয়েছে।

নগরীর বাসিন্দা ও ব্যবসায়ীরা এরইমধ্যে পুলিশকে এ ধরনের কিছু ফুটেজ দিয়েছে। লস এঞ্জেলেস পুলিশ জানিয়েছে শুধুমাত্র গুরুতর অপরাধের ক্ষেত্রেই এসব ফুটেজ যাচাই-বাছাই করা হবে।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত