আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

সুপ্রিম কোর্টের বিচারক হতে চেয়েছিলেন জর্জ ফ্লয়েড

সুপ্রিম কোর্টের বিচারক হতে চেয়েছিলেন জর্জ ফ্লয়েড

ছবিঃ এলএ বাংলা টাইমস


পুলিশের হেফাজতে প্রাণ হারানো কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড স্বপ্ন দেখতেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের বিচারক হওয়ার। প্রায় ৪০ বছর আগে নিজের স্বপ্ন নিয়ে লেখা ক্লাস অ্যাসানইমেন্টে এ কথা জানিয়েছিলেন ফ্লয়েড। তার সেকেন্ড গ্রেড শিক্ষক ওয়েনেল সেক্সটন গণমাধ্যমকে এ কথা বলেছেন।


সে সময় ৮ বছরের ফ্লয়েড পড়তেন টেক্সাসের ফেডরিখ ডগলাস ইলেমেন্টারি স্কুলে। ওয়েনেল সেক্সটন তার শিক্ষার্থীদের লিখতে বলেন তারা কীভাবে ভবিষ্যতে নিজের প্রভাব ফেলতে চায়। কীভাবে নিজেকে তুলে ধরতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের হিরো হিসেবে!

পেরি ডাকনামের ফ্লয়েড লিখেছিলেন, যখন আমি বড় হব। আমি সুপ্রিমকোর্টের বিচারক হব।... যখন লোকেরা বলবে.. মহামান্য বিচারক সে আমার ব্যাংক চুরি করেছে... আমি বলব ‘চুপ করে বসো।.. যদিও কেউ আমার কথা না শুনে, আমি গার্ডকে বলব তাকে সরিয়ে নিয়ে যেতে। আমি টেবিলে হাতুড়ি দিয়ে শব্দ করব। সবাই চুপ হয়ে যাবে....

সেক্সটন সিএনএনকে জানান, ফ্লয়েডের লেখাটি তার প্রিয় স্মৃতিগুলোর একটি। রচনার সাথে সে একটি ছবিও এঁকেছিল। আইনপ্রয়োগকারী পুলিশের হাতে সে এভাবে মারা যাবে তা সে নিশ্চিতভাবে কখনো ভাবেনি বলে জানান তার এই শিক্ষক।

জর্জ ফ্লয়েড খুবই চুপচাপ ছেলে ছিল। তবে সে বন্ধুদের সাথে গান গাইত ও ক্লাসে নাচতে পছন্দ করত বলেও জানান সেক্সটন। তাকে ভালো ছেলে হিসেবে উল্লেখ করেন তার এই শিক্ষক।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ





শেয়ার করুন

পাঠকের মতামত