আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বর্ণবাদের তীব্র নিন্দা জানালেন পোপ

বর্ণবাদের তীব্র নিন্দা জানালেন পোপ

এলএ বাংলা টাইমস


ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস ছড়িয়ে পড়া অস্থিরতা নিয়ে নীরবতা ভেঙে বর্ণবাদ ও সহিংসতার নিন্দা জানিয়েছেন। জাতীয় ঐক্য ও শান্তিরও আহ্বান জানিয়েছেন তিনি। মিনেসোটার মিনিয়াপোলিসের শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তার হাটুর চাপে দমবন্ধ হয়ে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনা ‘মর্মান্তিক’, উল্লেখ করে পোপ বলেন, ‘বর্ণবাদের মতো পাপে’ এভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া প্রত্যেকের জন্যই তিনি প্রার্থনা করছেন। 


ভ্যাটিকান সিটিতে সপ্তাহিক প্রার্থনাসভায় পোপ বলেন, ‘আমরা বর্ণবাদ কিংবা কোনোরকম বঞ্চনা, বৈষম্যে চোখ বন্ধ করে থাকতে পারি না এবং প্রতিটি মানবজীবন রক্ষার দাবি জানাই। ফ্লয়েড হত্যা নিয়ে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমাদেরকে একইসঙ্গে এও স্বীকার করতে হবে যে, গত কয়েক রাত ধরে যে সহিংসতা চলছে তা আত্ম-বিধ্বংসী, আত্ম-গ্লানিকর। সহিংসতা দিয়ে কোনোকিছুই অর্জন করা যাবে না। কেবল অনেককিছুই হারাবে।’ 

কাঙ্খিত ঐক্য ও শান্তির জন্য পোপ ফ্রান্সিস আমেরিকানদেরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করার আহ্বান জানান। মিনিয়াপোলিসে পুলিশের নিপীড়নে ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও কয়েকদিন ধরেই চলছে প্রতিবাদ, বিক্ষোভ, সমালোচনা।
এলএ বাংলা টাইমস/এমবি

শেয়ার করুন

পাঠকের মতামত