আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

করোনায় একদিনে গেল আরও ৩৬ প্রাণ, আক্রান্ত ৬১ হাজার ৪৫

করোনায় একদিনে গেল আরও ৩৬ প্রাণ, আক্রান্ত ৬১ হাজার ৪৫

ছবিঃ এলএ বাংলা টাইমস


প্রাণঘাতী করোনাভাইরাসে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৬ জন। আর এতে করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫৬৫ জনে। ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬১ হাজার ৪৫ জন। 


এর মধ্যে লং বীচ এলাকায় আক্রান্তের সংখ্যা ২,১৬০ জন। প্রাণঘাতী ভাইরাসটিতে লং বীচে মারা যায় ৯৩ জন। পাসাডেনা এলাকায় আক্রান্তের সংখ্যা ৯৬৮ জন। আর মৃতের সংখ্যা ৮৩ জন।

শুক্রবার কাউন্টির ভাইরাস সংক্রমণের সর্বশেষ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার। ভাইরাসটিতে বাংলাদেশি অধ্যুষিত ‘লিটল বাংলাদেশ’ এলাকায় এখনো পর্যন্ত আক্রান্ত ১৬১ জন। প্রাণঘাতী এই ভাইরাসটিতে এই এলাকায় গতকাল নতুন  ২ জন শনাক্ত হয়েছেন।

পুরো ক্যালিফোর্নিয়াতে করোনাভাইরাসে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৯১৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শুধু নতুন করে আক্রান্ত হয় ৩,১০২ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান মোট ৪ হাজার ৫৫৮ জন। আজকে নতুন করে মারা যান ৭৪ জন।

যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৬৫ হাজার ৯১২ জন। আর মোট মৃতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৩৯৪ জন।

সুপ্রিয় পাঠক, প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত সর্বশেষ তথ্য নিয়ে এই সংবাদ প্রকাশ করা হয়ে থাকে। প্রতিনিয়ত লাইভ আপডেটের জন্য আপনারা চোখ রাখতে পারেন আমাদের করোনা ট্র্যাকিং টুলে।

/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত