আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার ভোটারদের ব্যালট মেইল কার্যক্রম শুরু

ক্যালিফোর্নিয়ার ভোটারদের ব্যালট মেইল কার্যক্রম শুরু

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া। এদিকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। মহামারি  করোনাভাইরাসের কারণে পাল্টে গেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের চিরাচরিত রূপ। জনসমাগম এড়াতে ক্যালিফোর্নিয়াতেও বদলেছে নির্বাচনের ভোটদান পদ্ধতি। ইতিহাসে প্রথমবারের মতো ক্যালিফোর্নিয়ায় ভোটারদের কাছেই পৌঁছে যাচ্ছে ব্যালট বক্স।

কর্তৃপক্ষ জানায়, ক্যালিফোর্নিয়ার ২১ মিলিয়ন রেজিস্টার্ড ভোটারের মেইলে ব্যালট পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। চলতি সপ্তাহেই সকল ভোটারের মেইলে ব্যালট পৌঁছে যাবে। বেশকিছু কাউন্টিতে ইতোমধ্যে ব্যালট বিতরণ কার্যক্রম শেষ হয়ে গেছে। নিয়ম অনুযায়ী, নির্বাচনের কমপক্ষে ২৯ দিন আগে ভোটারদের মধ্যে ব্যালট বিতরণ কার্যক্রম শেষ করতে হবে। 

বিশেষজ্ঞরা বলছেন, মেইল-ইন ভোটের আয়োজন করলে নির্বাচনে ভোটারদের সাড়া বেশি পাওয়া যায়। এর আগেও বিভিন্ন অঙ্গরাজ্যগুলোর স্থানীয় নির্বাচনে ব্যালট মেইল করে দিয়ে প্রায় ৭২ শতাংশ ভোটারের সাড়া পাওয়া গেছে। 

মেইল-ইন ভোটের ব্যবস্থা করলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের একটি বড় অংশ এখনো ভোটকেন্দ্রে যেয়ে ভোট দিতে বেশি আগ্রহী। বিশেষ করে দক্ষিণপন্থী ও নতুন রেজিস্টার্ড ভোটারদের মধ্যে এই প্রবণতা এবারের নির্বাচনে বেশি দেখা যাবে৷ 

ননপার্টিজান ক্যালিফোর্নিয়া ভোটার ফাউণ্ডেশনের প্রেসিডেন্ট কিম আলেক্সান্ডার বলেন, নতুন ভোট পদ্ধতির সাথেসাথে নতুন দায়িত্বও চলে এসেছে। পোল ওয়ার্ক থেকে শুরু করে সব দায়িত্ব সঠিকভাবে পালন করাই এখন ভোটারদের মূল কাজ। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত