আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

প্রস্তাবনা ২৩: স্বাস্থ্যসেবায় উভয় সংকট

প্রস্তাবনা ২৩: স্বাস্থ্যসেবায় উভয় সংকট

ছবি: এলএবাংলাটাইমস

বরাবরের মতোই নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি নিজ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ভোট দিবেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। বিভিন্ন রাজ্যের ও কাউন্টির গুরুত্বপূর্ণ বিষয়ে এই নাগরিক জনমত গ্রহণকে বলা হয় প্রস্তাবনা ভোট। সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেওয়ার ব্যালটেই বিভিন্ন প্রস্তাবনা ভোট যুক্ত করা হয়।

এবারের নির্বাচনে ক্যালিফোর্নিয়ার সিনেটর কামালা হ্যারিস ১২টি প্রস্তাবনা যোগ করেছেন। ৩ নভেম্বরের নির্বাচনে এই ১২টি বিষয়ে বাসিন্দাদের 'হ্যাঁ' অথবা 'না' ভোটের মাধ্যমে প্রস্তাবনাগুলো পাশ অথবা বাতিল হয়ে যাবে।

প্রস্তাবনাগুলোর মধ্যে আবাসন, ট্যাক্স, ভোটাধিকার ও স্বাস্থ্যবিষয়ে জনমত নেওয়া হবে। এরমধ্যে স্বাস্থ্যবিষয়ক প্রস্তাবনাকে বলা হচ্ছে প্রস্তাবনা ২৩। 

প্রস্তাবনা ২৩ এর মূল বিষয়:

প্রস্তাবনা ২৩ মূলত কিডনি ডায়ালাইসিস বিষয়ক প্রস্তাব। এই প্রস্তাবনা অনুসারে, কোনো রোগীর কিডনি ডায়ালাইসিস চলাকালে সেখানে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার, নার্স অথবা ফিজিশিয়ান এসিস্ট্যান্ট উপস্থিত থাকতে হবে। স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্ত্বাবধানে ডায়ালাইসিস করা হবে৷ এছাড়াও রাজ্য কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ক্লিনিকগুলো তাদের পরিসেবা সীমিত করতে পারবে না। পাশাপাশি রোগীর আয়ের উৎস বিবেচনা করে সেবা থেকে বঞ্চিত করতে পারবেনা কোনো ক্লিনিক।

হ্যাঁ ভোটে প্রস্তাবনা পাশ হলে কী হবে?

হ্যাঁ ভোটের মাধ্যমে এই প্রস্তাবনা পাশ হলে ক্রোনিক ডায়ালাইসিস ক্লিনিকগুলোতে একজন বিশেষজ্ঞ ডাক্তার সবসময় ডায়ালাইসিসের সময় উপস্থিত থাকবে।

না ভোটে প্রস্তাবনা বাতিল হলে কী হবে?

না ভোটের মাধ্যমে প্রস্তাবনা ২৩ বাতিল হয়ে গেলে ক্লিনিকে ডায়ালাইসিস এর সময় বিশেষজ্ঞ ডাক্তারদের প্রয়োজন পড়বে না।

প্রস্তাবনা ২৩ এর সুফল কী?

প্রস্তাবনা ২৩ পাশ হলে ক্লিনিকগুলোতে পরিচ্ছন্নতা বাড়বে। সেইসাথে ক্লিনিকগুলোতে মানসম্মত কর্মী নিয়োগের পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ হবে, ফলে স্বাস্থ্যসেবার মান বাড়বে। সেইসাথে স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে কোনো বাসিন্দার অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সেবাবঞ্চিত করা হবে না।

প্রস্তাবনা ২৩ এর অসুবিধা কী?

আমেরিকান নার্স এসোসিয়েশন ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া মেডিকেল এসোসিয়েশন এই প্রস্তাবনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, প্রস্তাবনা ২৩ পাশ হলে অনেক ডায়ালাইসিস ক্লিনিক বন্ধ হয়ে যাবে। এর ফলে প্রায় ৮০ হাজার কিডনি সমস্যাগ্রস্থ রোগী চিকিৎসা বঞ্চিত হবে৷ পাশাপাশি ক্লিনিকগুলোর খরচ বেড়ে যাওয়ায় ডাক্তার ও কর্মী সংকট দেখা দেবে।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত