আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বইছে গরম হাওয়া, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

বইছে গরম হাওয়া, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় টানা তৃতীয় দিনের মতো 'সান্তা আনা উইন্ডস' খ্যাত উষ্ণ ঝড়ো বাতাস বইছে। গরম এই হাওয়ার কারণে দাবানল ছড়িয়ে পড়ার শংকা রয়েছে।

ফলে শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যাতে লস এঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টিতে লাল পতাকা সতর্কতা জারি রেখেছে কর্তৃপক্ষ। সন্ধ্যা ছয়টা থেকে লাল পতাকা সতর্কতা জারি থাকবে এই দুইটি কাউন্টিতে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস সূত্র জানিয়েছে, এই স্বল্প জলীয়বাষ্প যুক্ত গরম ঝড়ো হাওয়া প্রতি ঘণ্টায় ২৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। ফলে হুট করে বড়সড় দাবানল ছড়িয়ে পড়ার আশংকা করছে কর্তৃপক্ষ।

এদিকে সান্তা আনা খ্যাত উষ্ণ এই ঝড়ো বাতাস গত তিনদিন ধরেই প্রবাহিত হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। ফলে থ্যাংকসগিভিং এর দিন ও শুক্রবার দাবানল ছড়িয়ে পড়া রুখতে দশ হাজার বাসিন্দার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রেখেছিলো সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন। এখনো অল্পকিছু আবাসিক বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

প্রসঙ্গত, এই বছর বেশ বড় কয়েকটি দাবানলের সম্মুখীন হয়েছে ক্যালিফোর্নিয়া। লাখ লাখ একর জমি ভস্মীভূত হয়েছে ক্যালিফোর্নিয়ার বন এবং পাহাড়ের। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, মূলত জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের দাবানলের মতো ঘটনা ঘটছে ক্যালিফোর্নিয়ায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত