আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে শঙ্কায় অভিভাবকরা

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে শঙ্কায় অভিভাবকরা

ছবি: এলএবাংলাটাইমস

অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টটির কারণে করোনার হার দ্রুত গতিতে বাড়ছে। টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া ব্যক্তিরা এই ভ্যারিয়েন্ট থেকে পুরোপুরি সুরক্ষিত না। এর ফলে টিকার জন্য যোগ্য না এমন সব বাচ্চাদের অভিভাবকদের মনে আতংক সৃষ্টি হয়েছে।

অনেক বাবা-মা যারা ভেবেছিলেন যে তাদের সন্তানরা ঝুঁকির সম্মুখীন হবে না, তারা এখন তাদের অবস্থান পুনর্মূল্যায়ন করছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন যে বাবা-মার উচিত সর্তক থাকা। ডেল্টা ভ্যারিয়েন্টটি পূর্বে যেকোনো স্ট্রেইনের চেয়ে বেশি শক্তিশালী। 

তবে অনেকেই জানান যে ঝুঁকিগুলো মাথায় রাখার পাশাপাশি এটিও মনে রাখতে হবে যে বাচ্চারা চাইলে যথাযথ সতর্কতা অবলম্বন করে স্কুলে যেতে পারবে।

নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির হেলথ সিস্টেম ইঞ্জিনিয়ার জুলিয়া সোয়ান বলেন, ‘বাচ্চাদের স্কুলে যেতে হবে।‘

অরেঞ্জ কাউন্টির শিশু বিশেষজ্ঞ ড. ক্যাথরিন উইলিয়ামসন জানান যে সাম্প্রতিককালে বাচ্চাদের মধ্যে করোনা সংক্রমণের হার বেড়েছে। এর পাশাপাশি টিকা নেওয়ার যোগ্য বাচ্চাদের মধ্যে টিকা নেওয়ার হারও বেড়েছে। তাঁর মতে, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এই পরিবর্তনগুলো এসেছে।

উইলিয়ামসন বলেন, ‘পরিবারে যদি কোন টিকাহীন শিশু থাকে, তাহলে বাবা-মার উচিত শিশুকে করোনা থেকে রক্ষার সকল উপায় অবলম্বন করা।‘

তবে এটিও প্রমাণিত হয়েছে যে টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণকারী ব্যক্তিরা করোনা আক্রান্ত হলেও গুরতরভাবে অসুস্থ হচ্ছেন না। যারা টিকা নেয়নি, তাদের মধ্যে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার পূর্বের তুলনায় বেশি।

উইলিয়ামসন জানান যে সঠিক নীতিমালা ও টিকা নেওয়ার হার বৃদ্ধি পেলে বাচ্চাদের নিরাপদ রাখা সম্ভব হবে।

তিনি বলেন, ‘বাচ্চারা তাদের আশে-পাশের মানুষদের মতোই সুরক্ষিত থাকবে।‘

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

 

শেয়ার করুন

পাঠকের মতামত