আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নতুন বছরে ক্যালিফোর্নিয়ার নতুন আইনগুলো কী? জেনে নিন!

নতুন বছরে ক্যালিফোর্নিয়ার নতুন আইনগুলো কী? জেনে নিন!

ছবি: এলএবাংলাটাইমস

প্রতিবছর ক্যালিফোর্নিয়াবাসীদের সুবিধার্থে নতুন নতুন আইন প্রণয়ন করে। এবছরের ১ তারিখ থেকে কয়েকটি নতুন আইন চালু হচ্ছে যা রাজ্যবাসীদের সুবিধার জন্যই প্রণয়ন করা হয়েছে। এইসকল আইন জানুয়ারীর ১ তারিখ থেকে কার্যকর হয়েছে-

দাবানল : বর্তমানে যেসকল আইন আছে তা ব্যক্তিমালিকানাধীন জমিতে জন্মানো আগাছা ও অপ্রয়োজনীয় গাছ-পালা পুড়ানো যাবে না। এই আইনের কারণে আগাছা বৃদ্ধি পায় যা পরবর্তীতে দাবানলকে আরো শক্তিশালী করে। নতুন আইনের কারণে যারা নিজেদের জমিতে আগাছা পুড়িয়ে আগাছা নিয়ন্ত্রণ করছেন তাদের দায়বদ্ধতা কমবে। এতে মানুষজন আগাছা ও অন্যান্য শুকনো জ্বালানী পরিষ্কার করতে আরও উৎসাহিত করবে।

সর্বনিম্ন মজুরী: এই আইনের অধীনে যে সকল ব্যবসায়িক ও শিল্পখাতে ২৬ বা তাঁর অধিক কর্মচারী নিযুক্ত আছে সেসকল স্থানে সর্বনিম্ন মজুরী ১৫ ডলার নির্ধারণ করা হয়েছে। যেসকল ব্যবসায়িক ও শিল্পখাতে ২৫ বা তাঁর কম কর্মচারী নিযুক্ত আছে সেসকল স্থানে সর্বনিম্ন মজুরী হবে ১৪ ডলার।

ককটেল পার্সেল: মহামারীর সময় অনেকেই খাবার পার্সেল নেওয়ার সময় ওয়াইন ও ককটেল পার্সেল নিতেন। এই আইনের মাধ্যমে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত আপনি ওয়াইন পার্সেল নিতে পারবেন। কিন্তু, ককটেল পার্সেল নেওয়ার সময়সীমা ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

ট্রাফিক নিরাপত্তা: নতুন আইনের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষরা পথচারী ও সাইকেল আরোহীদের নিরাপত্তার খাতিরে সর্বোচ্চ গতিসীমা হ্রাস করতে পারবে।

মানসিক স্বাস্থ্য: এই নতুন আইনের মাধ্যমে ডিপার্টমেন্ট অফ ম্যানেজড হেলথ কেয়ার ও ডিপার্ট্মেন্ট অফ ইন্স্যুরেন্স নন ইমার্জেন্সী হেলথ কেয়ার সার্ভিসের জন্য সময়মত সেবা প্রদান করবে। এই নতুন আইন এটিও নিশ্চিত করবে যে ইন্স্যুরড ব্যক্তিরা নির্দিষ্ট মানসিক রোগের জন্য চিকিৎসা নিচ্ছে কিনা। এর অধীনে মানসিক রোগে আক্রান্ত বা মাদকাসক্ত ব্যক্তিরা ১০ কার্যদিবসের মধ্যে সেবা পাবে।

এলএবাংলাটাইমস/এমডব্লইউ

শেয়ার করুন

পাঠকের মতামত