আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অরেঞ্জ কাউন্টিতে অনলাইনে ফাঁদ পেতে ৫০ গাড়ি চুরি

অরেঞ্জ কাউন্টিতে অনলাইনে ফাঁদ পেতে ৫০ গাড়ি চুরি

ছবি: এলএবাংলাটাইমস

অরেঞ্জ কাউন্টিতে অনলাইন জালিয়াতির মাধ্যমে গত গ্রীষ্মকাল থেকে এখন পর্যন্ত কয়েক ডজন গাড়ি হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। দ্য অরেঞ্জ কাউন্টি অটো থেফট টাস্ক ফোর্স প্রতারকদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে।

অরেঞ্জ কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের সার্জেন্ট রায়ান অ্যান্ডারসন বলেন, গত বছরের জুলাই থেকে এই জালিয়াতি শুরু হয়েছে বলে তথ্য পাওয়া যায়। এখন পর্যন্ত আমাদের কাছে অন্তত ৫০টি গাড়ি চুরির রিপোর্ট এসেছে।  

টাস্টিন পুলিশ জানায়, গত সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত তাদের জুরিসডিকশন এলাকা থেকে ১৫টি গাড়ি চুরির ঘটনা ঘটেছে। সান্তা আনা পুলিশ জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে গাড়ি চুরির দায়ে একজনকে আটক করা হয়েছে।

অ্যান্ডারসন জানান, মানুষ এখন অর্থনৈতিক প্রয়োজনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সুবিধা নিয়েই অনলাইনে তাদের প্রতারণার ফাঁদে ফেলছে গাড়ি চোরেরা।

অ্যান্ডারসন জানান, ‘প্রতারকরা ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজের বিজ্ঞাপন দেয় ও অল্প সময়ের মধ্যে কাজ শেষ করে দেওয়ার জন্য ৫ হাজার ডলার পর্যন্ত প্রস্তাব করে’।

মূলত স্প্যানিশ-স্পিকিং কমিউনিটির বাসিন্দাদের লক্ষ্য করেই গাড়ি চুরির ঘটনা বেশি হচ্ছে। মূলত প্রতারণার শিকার ব্যক্তির গাড়ি দিয়ে পরিবহণের নাম করে গাড়ি নিয়ে পালিয়ে যায় প্রতারক চক্র।

সার্জেন্ট অ্যান্ডারসন জানান, ‘গাড়িতে বেশকিছু ক্যাশ ও অন্যান্য পণ্য তোলা হয়। এরপর এক ঘণ্টার কথা বলে গাড়ির চাবি নিয়ে পালিয়ে যায় প্রতারকরা’।

মূলত এসইউভি, ট্রাক এবং অন্যান্য দামি বাহন চুরিই প্রধান লক্ষ্য থাকে এই প্রতারক চক্রের।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত