আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় কোভিড-১৯ সংক্রান্ত বৈতনিক ছুটির বিল পাশ

ক্যালিফোর্নিয়ায় কোভিড-১৯ সংক্রান্ত বৈতনিক ছুটির বিল পাশ

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার কর্মীদের জন্য কোভিড-১৯ সাপ্লিমেন্টাল পেইড সিক লিভের সময়সীমা বর্ধিত করেছেন গভর্নর গেভিন নিউসাম। বুধবার (৯ ফেব্রুয়ারি) বে এরিয়াতে এই সংক্রান্ত আইনে স্বাক্ষর করেন তিনি। 

এর আগে সোমবার (৭ ফেব্রুয়ারি) ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতারা কর্মীদের জন্য এই বিলটি পাশ করেন। এই বিলের আওতায়, কোনো কর্মী বা তার স্বজন যদি করোনায় আক্রান্ত হোন তবে তিনি দুই সপ্তাহের বেশি বৈতনিক ছুটি পাবেন। 

যেসব প্রতিষ্ঠানে ২৬ জন বা এর বেশি কর্মী রয়েছে, তাদের জন্য এই আইনটি প্রযোজ্য হবে। ক্যালিফোর্নিয়ায় গতবছরও এই আইনটি জারি ছিল। তবে গত বছরের সেপ্টেম্বর মাসে আইনটির সময়সীমা শেষ হয়ে যায়। নতুন এই আইনটির কার্যকারিতা জানুয়ারির ১ তারিখ থেকে নির্ধারণ করা হয়েছে।

ক্যালিফোর্নিয়া চতুর্থ রাজ্য হিসেবে কর্মীদের জন্য এই ধরণের আইন পাশ করিয়েছে। ন্যাশনাল কনফারেন্স অব স্টেট লেজিসলেচার সূত্র জানিয়েছে, ম্যাসাচুসেটস, কলোরাডো এবং নিউ ইয়র্কে এই ধরণের আইন ইতোমধ্যে বহাল রয়েছে।

এছাড়া আরও পাঁচটি রাজ্য যেমন নেভাদা, নিউ জার্সি, অরেগন, রোডে আইল্যান্ড এবং ওয়াশিংটনে বৈতনিক ছুটির আইন জারি আছে। তবে এটি পুরোপুরি কোভিড-১৯ সংক্রান্ত ছুটি নয়।   

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম বলেন, ‘এটি এমন এক আইন যা সবাইকে সাহায্য করবে’।

তিনি বলেন, ‘এই আইনের মাধ্যমে কর্মী, তাদের স্বজন ও ব্যবসাপ্রতিষ্ঠান সুরক্ষিত থাকবে। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে না। আশা করি শীঘ্র সিটি এবং কাউন্টিগুলোও একই ধরণের পদক্ষেপ গ্রহণ করবে’।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত