আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ক্যালিফোর্নিয়ায় বুধবার ছড়ি ঘুরাবে সান্তা আনা উইন্ডস

ক্যালিফোর্নিয়ায় বুধবার ছড়ি ঘুরাবে সান্তা আনা উইন্ডস

ছবি: এলএবাংলাটাইমস

চলমান সান্তা আনা উইন্ডস বা মৌসুমি ঝড়ো বাতাস চলতি সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি তীব্র আকার ধারণ করতে যাচ্ছে বুধবার (১৬ নভেম্বর)। আবহাওয়াবিদেরা জানান, ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাবে। এর ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার রাত থেকে শুরু করে বুধবার রাত পর্যন্ত সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অঞ্চলসহ ভেনচুরা কাউন্টি, সান বার্নার্ডিনো ভ্যালি, ইনল্যান্ড অ্যাম্পায়ারের বেশিরভাগ অঞ্চল ও অরেঞ্জ কাউন্টিতে হাই উইন্ড ওয়াচ বা ঝড়ো বাতাস সতর্কতা জারি থাকবে।

এছাড়া বুধবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভেনচুরা কাউন্টি, লস এঞ্জেলেসের নরদার্ন এবং ওয়েস্টার্ন অঞ্চল ও পাহাড়ি কমিউনিটিতে অগ্নিকাণ্ড সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া ঝড়ো বাতাসে বিদ্যুৎ চলে যেতে পারে এবং পোল উপড়ে যেতে পারে বলেও বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। হাই প্রোফাইল চালকদের সতর্ক করে বলা হয়েছে গাড়ির স্ট্যাবিলিটি ঝড়ো বাতাসে ব্যাহত হতে পারে এবং চলাচল কঠিন হয়ে যেতে পারে।

লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টিতে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৭৮ ডিগ্রী সেলসিয়াস আর রাতে নেমে আসবে ৪৮ ডিগ্রী সেলসিয়াসে। আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে এবং বাতাস বইবে ঘণ্টায় ৩৫ কিলোমিটার বেগে।

সৈকত থাকবে রৌদ্রজ্জল আর বাতাস বইবে ৭২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত। সার্ফের জন্য ১ থেকে ৩ ফুট পর্যন্ত ঢেউ উঠবে।

পাহাড়ে কিছুটা ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে। দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪২ ডিগ্রী সেলসিয়াস। বাতাস বইবে ঘণ্টায় ৫০ কিলোমিটার বা বেশি বেগে।

মরুভূমিতে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করবে ৬২ ডিগ্রী সেলসিয়াস। রাতে সেটি নেমে আসবে ৩০ ডিগ্রী। ঝড়ো বাতাসে ধূলো ঝড় উঠতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত