আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ক্যালিফোর্নিয়া ট্যাক্স রিফাণ্ডকে ঘিরে সক্রিয় প্রতারক চক্র, সতর্কতা জারি

ক্যালিফোর্নিয়া ট্যাক্স রিফাণ্ডকে ঘিরে সক্রিয় প্রতারক চক্র, সতর্কতা জারি

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের জন্য বরাদ্দ মিডল-ক্লাস ট্যাক্স রিফাণ্ড পেমেন্ট ঘিরে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। যারা এখন পর্যন্ত ট্যাক্স রিফাণ্ডের অর্থ হাতে পাননি, তাদের মূলত টার্গেট করছে এই চক্র।

এই চক্র থেকে বাসিন্দাদের সাবধান থাকতে সোমবার (২৮ নভেম্বর) সতর্কতা জারি করেছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল।

মূলত এককালীন প্রদত্ত এই অর্থ বাসিন্দাদের আয়, আয়কর ও পোষ্য সংখ্যার উপর ভিত্তি করে প্রদান করা হচ্ছে। এই অর্থের পরিমাণ ২০০ থেকে ১০৫০ ডলার। ডিরেক্ট ডিপোজিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে এই অর্থ প্রদান করা হচ্ছে।

অ্যাটর্নি জেনারেল বব বন্টা জানান, ডিরেক্ট ডিপোজিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য কিছু প্রতারক বেশ সক্রিয় রয়েছে। সবাইকে সাবধান থাকতে সতর্কতা জারি করা হচ্ছে।

মূলত বাসিন্দাদের ব্যক্তিগত তথ্য চুরি করে প্রতারক চক্র এই অর্থ হাতিয়ে নিচ্ছে বলে সতর্ক করেছে অ্যাটর্নি অফিস। সেই সাথে অর্থ পেতে তৃতীয় কাউকে অর্থ প্রদানের প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে।

ট্যাক্স রিফাণ্ডের অর্থ ৭ অক্টোবর থেকে প্রদান শুরু হয়েছে। প্রায় ২৩ মিলিয়ন করদাতা এই অর্থ পাবেন। আয়ের উপর ভিত্তি করে নির্ধারিত অঙ্কের অর্থ প্রদান করা হবে।

ট্যাক্স ডেডলাইন:

২০২০ টেক্সাসের উপর ভিত্তি করে ইনফ্লেশন রিলিফ পেমেন্ট দেওয়া হবে। ফ্র‍্যাঞ্চাইস ট্যাক্স বোর্ড জানায়, ২০২১ সালের অক্টোবর ১৫ এর মধ্যে ট্যাক্স দাখিল করা থাকবে হবে।

তবে যদি এই নির্ধারিত সময়ের মধ্যে কেউ ট্যাক্স দাখিল না করে থাকেন, তবে এই পেমেন্ট পাওয়া যাবে না।

তবে সোশ্যাল সিকিউরিটি নাম্বার নেই ও ইন্ডিভিজ্যুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বারসহ দাখিল করা ট্যাক্সপেয়ারের আবেদনের ক্ষেত্রে পার্থক্য আছে।

এফটিবি জানায়, কেউ যদি ইন্ডিভিজ্যুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার জন্য আবেদন করেছে কিন্তু অক্টোবর ১৫ তারিখের মধ্যে সেটি না পেয়ে থাকে, তবে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে ২০২০ এর ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে।

রেসিডেন্সি স্ট্যাটাস:

ইনফ্লেশন পেমেন্ট পেতে ক্যালিফোর্নিয়ার রেসিডেন্সি স্ট্যাটাস থাকতে হবে। এর জন্য ২০২০ সালে কমপক্ষে ছয়মাস ক্যালিফোর্নিয়ায় থাকতে হবে, বর্তমানে এখানে বাস করার পরিকল্পনা থাকতে হবে এবং ২০২২ সালেও ক্যালিফোর্নিয়ায় থাকতে হবে।

ডিপেন্ডেন্সি স্ট্যাটাস:

২০২০ সালে কেউ যদি ডিপেন্ডেন্ট হিসেবে নিজেকে দাবি করে, তবে এই ট্যাক্স রিফাণ্ড কেউ পাবেন না। এ ক্ষেত্রে যারা দুই বছর আগে ডিপেন্ডেন্ট ছিল কিন্তু এই বছর থেকে স্বাবলম্বী, তারা এই রিফাণ্ড পাচ্ছেন না।

আয়ের পরিমাণ:

ক্যালিফোর্নিয়ার উচ্চ আয়ের কোনো নাগরিক এই অর্থের টাকা পাবেন না। ইন্ডিভিজ্যুয়াল আবেদনকারীর জন্য আয়ের সর্বোচ্চ সীমা ২ লাখ ৫০ হাজার ডলার। আর দ্বৈত আবেদনকারীর জন্য এই আয়ের সীমা ৫ লাখ ডলার।

তবে বার্ষিক আয় যদি ২ লাখ ৫০ হাজারের বেশি হয় কিংবা দ্বৈত আবেদনকারীর ক্ষেত্রে আয় যদি ৫ লাখ ডলারের বেশি হয়, তবে এই ডিরেক্ট পেমেন্ট পাবেন না।

এক্ষেত্রে মনে রাখতে হবে, ২০২২ সালের ট্যাক্স রিফাণ্ড নয় বরং ২০২০ সালের ট্যাক্স রিফাণ্ড দাখিল মোতাবেক এই অর্থ দেওয়া হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত