আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বন্যায় মৃত ২, পরিস্থিতি অবনতির শঙ্কা

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বন্যায় মৃত ২, পরিস্থিতি অবনতির শঙ্কা

ছবি: এলএবাংলাটাইমস

মৌসুমি ঝড় ও টানা ভারি বৃষ্টিতে ক্যালিফোর্নিয়ায় দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। এতে রাজ্যের দুই লাখের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, এই পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। দ্বিতীয় অ্যাটমোসফেরিক রিভারের প্রভাবে আরও প্রচুর বৃষ্টিপাত ঝড়ার সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যে প্রথম অ্যাটমোসফেরিক রিভারের প্রভাবে অকল্যান্ড, সান ফ্রান্সিসকোসহ অন্যান্য এলাকায় প্রচুর বৃষ্টিপাত ঝরেছে। এতে সান ফ্রান্সিসকোতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (৩১ ডিসেম্বর) বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যায় মৌসুমি ঝড়। এরপর থেকে শুরু হয় টানা বৃষ্টি। এতে বন্যা দেখা দিয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেশ কয়েকটি শহরে।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টো শহর। শহরটির আশপাশের বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝড়ের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। রাস্তায় পানি জমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সড়কে আটকা পড়েছে অনেক যানবাহন।

বন্যায় গাড়ি ডুবে যাওয়ায় একজনের মৃত্যুর খবরও জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। ভারি বৃষ্টিপাতের কারণে আলমেদা কাউন্টিতে ভূমিধসের ঘটনাও ঘটেছে।

এদিকে বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। পাশাপাশি ঝড়ের পূর্বাভাসও দেয়া হয়েছে। এতে বন্যার পানি বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে স্যাক্রামেন্টো শহর এবং এল ডোরাডো কাউন্টির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

স্যাক্রামেন্টো ছাড়াও ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরের আশপাশেও বন্যা দেখা দিয়েছে। এতে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ বে এরিয়ার মূল মহাসড়ক।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত