আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বিরূপ আবহাওয়ায় সৈকতে সতর্কতা জারি

বিরূপ আবহাওয়ায় সৈকতে সতর্কতা জারি

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ধেয়ে আসা বোম্ব সাইক্লোনের প্রভাব পরবে লস এঞ্জেলেস কাউন্টিতেও। লস এঞ্জেলেস কাউন্টির সমুদ্র সৈকতগুলোতে ইতোমধ্যে হাই সার্ফ অ্যাডভাইজরি বা উচ্চ স্রোত সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সতর্কতা কার্যকর হবে। প্রায় ৩০ থেকে ৪৫ নটে দক্ষিণি ঝড়ো বাতাস বয়ে যাবে। আর স্রোতের প্রবাহ থাকবে ৫০ নট।

ওয়েদার সার্ভিস সূত্র জানায়, সবচেয়ে বেশি স্রোত থাকবে পশ্চিম উপকূলের দিকে। লস এঞ্জেলেস এবং সান্তা বারবারা কাউন্টির সৈকতগুলোতে ৮ থেকে ১২ ফুট পর্যন্ত স্রোত বয়ে যাবে।

লস এঞ্জেলেস কাউন্টি লাইফগার্ডস এক টুইট বার্তায় জানায়, সার্ফিং করার জন্য ১২ ফুট পর্যন্ত স্রোত বয়ে যাবে। সেক্ষেত্রে সার্ফারদের সতর্ক থাকতে হবে এবং লাইফগার্ড ব্যবহার করতে হবে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস নৌযান নিরাপদ বন্দরে রাখতে পরামর্শ দিয়েছেন। সৈকতগামীদের সাগরের গভীরে না যেতে ও পাথুরে পরিবেশে না যেতে পরামর্শ দিয়েছেন। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত