আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

খাদে গাড়ি ফেলে স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টা, আটক ভারতীয় বংশোদ্ভূত

খাদে গাড়ি ফেলে স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টা, আটক ভারতীয় বংশোদ্ভূত

ছবি: এলএবাংলাটাইমস

স্ত্রী ও দুই সন্তানকে হত্যা চেষ্টার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত ক্যালিফোর্নিয়ার পাসাডিনা কাউন্টির এক ব্যক্তিকে থেকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম ধর্মেশ প্যাটেল, তার বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয়েছে।

হত্যার ষড়যন্ত্রের অভিযোগে বলা হয়েছে, ৪১ বছর বয়সী ধর্মেশ পাহাড়ের কিনারা থেকে খাদে গাড়ি ফেলে দিয়েছেন।

উদ্ধারকারী দল বলেছে, খাদের মধ্য পড়েছিল টেসলার একটি গাড়ি। সেই গাড়ি থেকে ৪ বছরের ১ মেয়ে, ৯ বছরের ১ ছেলেসহ ৪ জনকে উদ্ধার করা হয়। একটি হেলিকপ্টারে তাদের উদ্ধার করা হয়েছে। পাহাড় থেকে ২৫০ থেকে ৩০০ ফুট নিচে ওই গাড়িটি পড়েছিল বলে উদ্ধারকারী দল জানিয়েছে। উদ্ধারকাজ খুবই কঠিন ছিল।

ধর্মেশ প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ, স্ত্রী ও সন্তানদের হত্যা করতেই সোমবার (২ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার এক পাহাড়ের খাদে ইচ্ছাকৃতভাবে গাড়ি ফেলে দিয়েছেন।

হত্যাচেষ্টার অভিযোগে ধর্মেশের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। দেশটির পুলিশ বিভাগ বলছে, অভিযুক্ত ধর্মেশ দুর্ঘটনায় আহত হয়ে সেরে উঠেছেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই তাঁকে রাখা হয়েছে কাউন্টি কারাগারে।

গত সোমবার গাড়ি পাহাড়ের নিচে পড়ে যেতেই এক প্রত্যক্ষদর্শী পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করেন। সঙ্গে সঙ্গে সেখানে উদ্ধারকারী দল পৌঁছে যায়।

তদন্তকারী দলের এক সদস্য বলেন, ‘উদ্ধারকাজ খুবই কঠিন ছিল। এত ওপর থেকে পড়ার পর সবার বেঁচে থাকায় অবাকই হয়েছিলাম। যদিও সবার বেঁচে যাওয়া দেখে ভালো লেগেছে। ওই দুই বাচ্চার আঘাত গুরুতর ছিল না বলে ওই তদন্তকারী সদস্য জানিয়েছেন।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত