আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির তাপমাত্রা ছুঁয়েছে ৫৩ ডিগ্রি

ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির তাপমাত্রা ছুঁয়েছে ৫৩ ডিগ্রি

এলএবাংলাটাইমস

উষ্ণতম স্থান হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের পূর্ব ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে ভিড় জমিয়েছেন পর্যটকরা। ধারণা করা হচ্ছে জায়গাটি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়তে পারে। জাতীয় আবহাওয়া পরিষেবা অনুসারে, ডেথ ভ্যালির ফার্নেস ক্রিকের তাপমাত্রা ১২৮ ডিগ্রি ফারেনহাইটে (৫৩.৩৩ ডিগ্রি সে.) পৌঁছেছে।

রবিবার ফার্নেস ক্রিক নামে পরিচিত জাতীয় উদ্যানের এই জায়গাটিতে বেশ কয়েকজন লোক ভিড় করেছিলেন। তাদেরকে সেখানে থাকা ডিজিটাল থার্মোমিটারের সঙ্গে সেলফি ও ছবি তুলতে দেখা গেছে।

উচ্চ তাপমাত্রার কারণে সকাল ১০টার পরে এলাকায় হাঁটাচলা না করার জন্য লোকেদের সতর্ক করার পরিস্থিতি থাকলেও পর্যটকরা রেকর্ড পরিমাণ তাপমাত্রা দেখার জন্য আগ্রহী ছিল।

ইউএসএ টুডে জানিয়েছে, উল্লেখযোগ্যভাবে ডেথ ভ্যালি নেভাদার সঙ্গে সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার সীমানা বরাবর অবস্থিত এবং দীর্ঘকাল ধরে তার রেকর্ড-ব্রেকিং তামপামত্রার জন্য পরিচিত। ফার্নেস ক্রিক এর আগে ১৯১৩ সালের জুলাই মাসে পৃথিবীর সর্বকালের উষ্ণতম তাপমাত্রা রেকর্ড করেছিল ১৩৪ ডিগ্রি ফারেনহাইট (৫৬.৬৬ ডিগ্রি সে.)।

পার্কের দর্শনার্থীরা জানান, তাপমাত্রার প্রখরতা এতটাই প্রবল যে তারা তাদের হাড়ের মধ্যে সেই তাপ অনুভব করতে পেরেছেন এবং গরম বাতাসে তাদের চোখ শুকিয়ে যাচ্ছে।

ডেথ ভ্যালির ফার্নেস ক্রিক ভিজিটর সেন্টারে উত্তাপে দাঁড়িয়ে থাকার সময় একজন দর্শনার্থী বলেন, ‘আমরা ভেবেছিলাম এটি ইতিহাসের সাক্ষী হওয়ার একটি দুর্দান্ত সুযোগ হবে এবং ইতিহাস যখন গাড়ি চালানোর দূরত্বের মধ্যে থাকে তখন আপনি এটিকে এড়িয়ে যাবেন না।’

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ কোটির বেশি মানুষ তাপ সতর্কতার অধীনে ছিল কারণ পূর্বাভাসে দক্ষিণ-পশ্চিম জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে সতর্ক করা হয়েছিল। বাসিন্দাদের শীতাতপনিয়ন্ত্রণ, হাইড্রেট চালু করার এবং গাড়ির মধ্যে বাচ্চা বা পোষা প্রাণীদের না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গ্লোবাল চেঞ্জ সায়েন্সের চেয়ার প্রফেসর সাইমন লুইস ইন্ডিপেনডেন্টকে একটি ইমেলে বলেছেন, ‘এটা মাত্র শুরু, জলবায়ু সিস্টেমে মাত্র ১.২ ডিগ্রি সে. উষ্ণতা বাড়ছে তাতেই এই অবস্থা। বর্তমানে যেভাবে চলছে তাতে ২১০০ সালের মধ্যে বিশ্বব্যাপী ২.৭ ডিগ্রি সে. উষ্ণতা বেড়ে যাবে। আর সেটি হবে সত্যিই ভয়ঙ্কর।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত