আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

ক্যালিফোর্নিয়ায় ‘হিলারি’র তাণ্ডব, সতর্ক থাকতে বললেন বাইডেন

ক্যালিফোর্নিয়ায় ‘হিলারি’র তাণ্ডব, সতর্ক থাকতে বললেন বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হিলারি’। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজ্যের অনেক জায়গা। এই শুষ্ক জায়গায় অতি বর্ষণে মারাত্মক বন্যা সৃষ্টির পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অধিফতর। বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট।

দক্ষিণ ক্যালিফোনির্য়ার স্থানীয় সময় রবিবার বিকেলে স্থলভাগে আঘাত হানে ঘূর্ণিঝড় হিলারি। ঘণ্টায় ৯৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যায়।

রাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খরা অঞ্চল জুড়ে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

এখানে বেশিরভাগ সময় প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়া থাকে। বৃষ্টির সঙ্গে ৯৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাওয়াটা অনেকটা বিরল ঘটনা।

ঘূর্ণিঝড়ের সবশেষ অবস্থান পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউজ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘দ. ক্যালিফোর্নিয়ায় জরুরি বাহিনী ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সহায়তা প্রস্তুত রয়েছে। ঝড়টি গুরুত্ব সহকারে নিতে আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ মেনে চলুন।’

লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পূর্বে পাম স্প্রিংসে ১০ ইঞ্চি বৃষ্টিপাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। যেখানে শহরটিতে সারা বছরে প্রায় ৪ দশমিক ৬ ইঞ্চি বৃষ্টি হয়।

ইতোমধ্যে অনেক জায়গা প্লাবিত। ঝড়ো বৃষ্টির কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার অনেকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন।

রবিবার হিলারি ঘূর্ণিঝড়র প্রতিবেশী মেক্সিকোর উত্তরাঞ্চলে আঘাত হানে। প্রায় ২ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত