আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

লস এঞ্জেলেস কাউন্টিতে হাম সংক্রমণের ঝুঁকি কতটুকু? টিকা নেওয়া প্রয়োজন কি না, বলছেন বিশেষজ্ঞরা

লস এঞ্জেলেস কাউন্টিতে হাম সংক্রমণের ঝুঁকি কতটুকু? টিকা নেওয়া প্রয়োজন কি না, বলছেন বিশেষজ্ঞরা

ছবিঃ এলএবাংলাটাইমস

হাম বিশ্বের অন্যতম সংক্রামক রোগ, যা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। পশ্চিম টেক্সাসে হাম সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় এখন ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের নির্ধারিত এক বছর বয়সের আগেই টিকা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সদ্য ঘটে যাওয়া হাম সংক্রমণের ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দিচ্ছে যে, এটি প্রাণঘাতী হতে পারে। এমনকি টিকা নেওয়া ব্যক্তিরাও আক্রান্ত হতে পারেন, যদি সংক্রমণের মাত্রা খুব বেশি হয়। ফলে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চিকিৎসক ও অভিভাবকরা সতর্ক রয়েছেন।

আলতাদেনার বাসিন্দা লেসি হোল্মকুইস্ট তার ছেলে লুইকে হাসপাতালে নিয়ে যান কারণ তার গলায় ব্যথা হচ্ছিল। স্ট্রেপ থ্রোটের মতো সংক্রমণ সব সময় এড়ানো যায় না, তবে তিনি বিশ্বাস করেন যে হাম প্রতিরোধ করা সম্ভব। এই নতুন সংক্রমণ তাকে চিন্তিত করে তুলেছে। তিনি বলেন, "এটি হৃদয়বিদারক যে শিশু ও প্রাপ্তবয়স্করা আক্রান্ত হচ্ছে, অথচ এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। এরকম হওয়া উচিত নয়।"

শিশুরোগ বিশেষজ্ঞ ড. জন রোডার্টে বলেন, বর্তমান সংক্রমণের দ্রুত বিস্তার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। "এত অল্প সময়ের মধ্যে সংক্রমণ এত বেশি হওয়ায় আমরা উদ্বিগ্ন, কারণ এর ধাক্কা বছরের বাকি সময় জুড়ে পড়তে পারে," তিনি বলেন।

হামের ভাইরাস এতটাই সংক্রামক যে, একজন সংক্রমিত ব্যক্তি কোনো একটি কক্ষ ছেড়ে যাওয়ার দুই ঘণ্টা পরও একজন অরক্ষিত ব্যক্তি সেই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। এটি মারাত্মক সংক্রমণ, যা মস্তিষ্কের প্রদাহ (এনসেফালাইটিস), নিউমোনিয়া এবং গুরুতর ক্ষেত্রে মৃত্যুর কারণ হতে পারে।

ইতিমধ্যে টেক্সাসে এক শিশু ও নিউ মেক্সিকোতে এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। উভয়েই ছিলেন টিকা না নেওয়া। টেক্সাসে বর্তমানে প্রায় ২০০টি নিশ্চিত হাম সংক্রমণের ঘটনা ঘটেছে এবং পাশের রাজ্যগুলোতেও সংক্রমণ বাড়ছে। ক্যালিফোর্নিয়ায় তিনটি নিশ্চিত কেস পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, আজকের দিনে ভ্রমণ এত সহজ হয়ে গেছে যে, এই ধরনের সংক্রমণ শনাক্ত করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। সাধারণত শিশুদের ১২ মাস ও চার থেকে ছয় বছর বয়সে হাম, মাম্পস ও রুবেলার (এমএমআর) দুটি ডোজ টিকা দেওয়া হয়।

এই টিকার কার্যকারিতা নিয়ে ড. রোডার্টে বলেন, "এটি সম্পূর্ণ নিরাপদ ও অত্যন্ত কার্যকরী একটি টিকা। একটি ডোজ ৯৩% সুরক্ষা দেয়, আর দুই ডোজ নিলে সুরক্ষা বেড়ে ৯৭% থেকে ৯৮% পর্যন্ত হয়।"

তিনি আরও বলেন, যদি টিকাদানের হার ৯৫% বা তার ওপরে থাকে, তবে লস এঞ্জেলেস কাউন্টিতে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকবে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কিছু কিছু এলাকায় অভিভাবকেরা তাদের সন্তানদের টিকা না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, যা সবাইকে ঝুঁকির মুখে ফেলছে।

লেসি হোল্মকুইস্ট মনে করেন, টিকা না নেওয়া শুধু অরক্ষিত মানুষদেরই নয়, বরং টিকা নেওয়া ব্যক্তিদেরও ঝুঁকিতে ফেলে। তিনি বলেন, "টিকা ১০০% সুরক্ষা দেয় না। যদি কোনো কারণে কারও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাহলে তারও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।"

তাহলে কাদের বুস্টার ডোজ নেওয়া উচিত?

বিশেষজ্ঞরা বলছেন, যদি কেউ ১৯৫৭ সালের পরে জন্মগ্রহণ করে থাকেন এবং ১৯৬৮ সালের আগে হাম টিকা নিয়ে থাকেন, তবে তাদের ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে বুস্টার ডোজ নেওয়া উচিত। কারণ, সে সময়ের টিকা বর্তমানের মতো কার্যকর ছিল না।

এছাড়া, ফার্মেসি বা চিকিৎসকের কাছে গিয়ে রক্ত পরীক্ষা (টাইট্রেশন টেস্ট) করিয়ে জানা যেতে পারে শরীরে হাম প্রতিরোধী অ্যান্টিবডির পরিমাণ যথেষ্ট আছে কি না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত