আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

অন্টারিও পার্কিং লটে গোলাগুলির ঘটনায় ১২ বছরের শিশু গুলিবিদ্ধ

অন্টারিও পার্কিং লটে গোলাগুলির ঘটনায় ১২ বছরের শিশু গুলিবিদ্ধ

ছবি: এলএবাংলাটাইমস

সান বার্নার্ডিনো কাউন্টির অন্টারিও শহরে এক পার্কিং লটে গোলাগুলির ঘটনায় ১২ বছর বয়সী এক কিশোর গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। অন্টারিও পুলিশ জানায়, বিকেল ৪:১৫ মিনিটে ১৩৪১ ইস্ট ডি স্ট্রিটে অবস্থিত ভেটেরানস পার্কে একটি গোলাগুলির ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে। সেখানে তারা দেখতে পান, একটি গাড়ির পেছনের সিটে বসে থাকা এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে।

পুলিশ জানায়, কর্মকর্তারা সঙ্গে সঙ্গে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত স্থানীয় একটি ট্রমা সেন্টারে নিয়ে যান। রাত ১১টা পর্যন্ত তার অবস্থার আপডেট না জানালেও পুলিশ জানায়, জরুরি অস্ত্রোপচারের পর তাকে শিশুদের জন্য নির্ধারিত বিশেষ ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে।

তদন্তে পুলিশ জানতে পারে, পার্কের পার্কিং লটে দুই ব্যক্তির মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা পরে গোলাগুলিতে রূপ নেয়। এই সময় উভয়েই আগ্নেয়াস্ত্র বের করে পরস্পরের দিকে গুলি ছোঁড়ে। কিশোরটি এই গোলাগুলির সঙ্গে জড়িত ছিল না, কিন্তু গুলির আঘাতে আহত হয়।

পুলিশ দুজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে—ড্যামিয়ান মারকুইস বেরি (২৫), ভিক্টরভিল শহরের বাসিন্দা এবং অ্যান্থনি দিয়ান্তে আারউইং (৩৫), লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা। ঘটনার পরপরই তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বেরি বর্তমানে পোস্ট রিলিজ কমিউনিটি সুপারভিশনে (PRCS) রয়েছেন এবং আারউইং লস অ্যাঞ্জেলেস কাউন্টি প্রোবেশনে রয়েছেন। উভয়ের বিরুদ্ধেই সহিংস অপরাধের অতীত রেকর্ড রয়েছে। এই মামলার বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে অন্টারিও পুলিশ বিভাগের গোয়েন্দা গ্যাবে গুটিয়েরেজের (909-408-1632) সঙ্গে অথবা 909-986-6711 নম্বরে অন্টারিও পুলিশের নন-ইমার্জেন্সি লাইনে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত