আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

গণতন্ত্র হত্যা ও কালো দিবস' পালন করেছে ক্যালিফোর্ণিয়া বিএনপি

গণতন্ত্র হত্যা ও কালো দিবস' পালন করেছে ক্যালিফোর্ণিয়া বিএনপি

গত ৫ই জানুয়ারী সোমবার 'গণতন্ত্র হত্যা ও কালো দিবস' দিবস পালন করেছে ক্যালিফোর্ণিয়া বিএনপি। লস এঞ্জেলেস ডাউনটাউনের নিকটে একটি অভিজাত দেশীয় রেষ্টুরেন্টে আয়োজিত এই সমাবেশে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো.আ.বাছিত এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ছাড়াও বিএনপি'র বিপুল সংখ্যক নেতা-কর্মীগণ উপস্হিত ছিলেন।

সভাপতি মো.আ.বাছিত বলেন, দেশের জনগণ আজ হাসিনার পদত্যাগ চায়। বিএনপি'র জনপ্রিয়তায় ভয় পেয়ে অবৈধ এই সরকার এখন নিজেই সহিংস হয়ে উঠেছে, দেশকে ঠেলে দিচ্ছে অরাজক পরিস্হিতির মুখে। বিএনপি'কে সভা-সমাবেশ করার অনুমতি দিতে হবে, নইলে হাসিনার পদত্যাগ করার আগে নেতা-কর্মীরা ঘরে ফিরবেনা, রাজপথ ছাড়বেনা। আওয়ামী লীগ জনগণের ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে। তাই দেশের জনগণ বিএনপি'র সঙ্গে রয়েছে।

সভায় ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মুর্শেদুল ইসলাম, সহ-সভাপতি মাহবুবুর রহমান শাহীন, যুগ্ম-সম্পাদক এম ওয়াহিদ রহমান, প্রচার সম্পাদক সৈয়দ নাসিরউদ্দিন জেবুল, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ খান -সহ বিএনপি'র কেন্দ্রীয় অনেক নেতারাই কর্মী বাহিনীসহ সভায় উপস্হিত ছিলেন।

সভায় বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র কার্যালয়ে মোতায়েন করা পুলিশ প্রত্যাহার ও অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য নৌ-রেল ও সড়ক অবরোধ সফল করার পক্ষে বক্তব্য রাখেন। জেল-জুলুম ও অত্যাচার উপেক্ষা করে আন্দোলন সফল করার জন্য দেশের নেতা-কর্মীদের সংগ্রামী অভিনন্দনও জানান তারা। সারাদেশে প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিএনপি'র সকল নেতা-কর্মীদের চুড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত সর্বাত্নক আন্দোলন চালিয়ে যাবার জন্য আহবান জানানো হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত