আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

LA কন্সুলটে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র স্মারকলিপি প্রদান

LA কন্সুলটে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র স্মারকলিপি প্রদান

চলমান আন্দোলনের অংশ হিসেবে এবার কন্সুলেট অফিসে 'স্মারকলিপি' দিলো ক্যালিফোর্ণিয়া বিএনপি। গত ৯ই জানুয়ারি, শুক্রবার ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো.আ.বাছিতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল LA কন্সুলেট অফিসে এসে স্মারকলিপি হস্তান্তর করেন। বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সরকারপ্রধান বেগম খালেদা জিয়া'কে অবরুদ্ধ করা, চলমান রাজনৈতিক সংকট ও অস্হিতিশীল অবস্হা, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা, বাক-স্বাধীনতা হরণ, বিচারপতিদের অভিশংসন, সম্প্রচারনীতিমালা, খুন-গুম-অপহরণ-মামলা, দুর্নীতি, অবৈধ সরকারের পদত্যাগ, দ্রুত সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের ব্যবস্হা করা- ইত্যাদি নানা বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে অবস্হিত বাংলাদেশের জাতীয় কন্সুলেট জেনারেল বরাবর 'স্মারকলিপি' প্রদান করা হয় ক্যালিফোর্ণিয়া বিএনপি'র পক্ষ থেকে।এ সময় কন্সাল জেনারেল মিসেস লায়লা হাসান কার্যালয়ে অনুপস্হিত ছিলেন। তবে ডেপুটি কন্সাল জেনারেল মি. ইদ্রিস আলী বিএনপি নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং স্মারকলিপি গ্রহণ করেন। বাংলাদেশের গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জরুরি ভিত্তিতে সংলাপের মাধ্যমে সকল দলের অংশগ্রহণে একটি জাতীয় নির্বাচনের ব্যবস্হা করার কথা উল্লেখ করে এ স্মারকলিপিতে আরও বেশ কিছু বিষয় আলোকপাত করা হয়েছে। সংকট নিরসনে অবিলম্বে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'কে অবরুদ্ধ অবস্হা থেকে মুক্তি দাবী করা হয়। এছাড়াও মিথ্যা মামলায় আটককৃত বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্হায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, উপদেষ্টা শমসের মবিন চৌধুরী, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করা হয়। কন্সুলেট অফিসে বিএনপি'র সভাপতি মো.আ. বাছিতের সঙ্গে উপস্হিত ছিলেন ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সহ-সভাপতি মাহবুবুর রহমান শাহীন, যুগ্ম-সম্পাদক এম.ওয়াহিদ রহমান, প্রচার সম্পাদক সৈয়দ নাসির জেবুল প্রমুখ।ক্যালিফোর্ণিয়া বিএনপি'র পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করছেনঃ মো.আ.বাছিত, সৈয়দ দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, ডাব্লিউ আমিন, নিয়াজ মোহাইন, মুর্শেদুল ইসলাম, মাহবুবুর রহমান শাহীন, সামসুজ্জোহা বাবলু, আহসান হাফিজ রুমি, সালাম দাড়িয়া, মাহতাব আহমেদ, এম.ওয়াহিদ রহমান, বদরুল আলম চৌধুরী শিপলু, জুনেল আহমেদ, ফারুক হাওলাদার, লায়েক আহমেদ, সৈয়দ নাসিরউদ্দিন জেবুল, মারুফ খান, বদরুল আলম মাসুদ, মিকায়েল খান রাসেল, লোকমান হোসেন, জাভেদ বখত, শাহাদাত শাহীন, শাহীন হক, সাঈদ আবেদ নিপু, সেলিমা ইয়াসমিন, রওশন আরা, মোয়াজ্জেম রাসেল, আব্দুল হাকিম, খন্দকার তসলিম, আমজাদ হোসেন, মন্টু চৌধুরী, মুনিম আহমেদ, ওমর ফারুক, আ.হাকিম, বাবুল, পারভেজ, হাসানুজ্জামান মিজান, ইলিয়াস শিকদার, ফেরদৌস সুজন, স্মৃতি, রোমানা, মিশর নুন, মাহমুদ, আলী হায়দার মিল্টন, তারিক বাবু, আওয়াল অপু, হালিম, এনাম, জহির, আ.হামিদ খোকন, পলাশ, নাঈম,ফাহিম, ইমন ও হীরা-সহ ক্যালিফোর্ণিয়া বিএনপি'র শতাধিক কর্মী-সমর্থকগণ।

শেয়ার করুন

পাঠকের মতামত