আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা

গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা

পশ্চিম তীরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা করেছে ইসরায়েল। আজ শনিবার (৭ আগস্ট) এ হামলাটি চালিয়েছে তারা। ইসরায়েলের দাবি, বেলুন হামলার জবাবে এ হামলা করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইসরায়েলি বিমান হামলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এ ছাড়া হতাহত হওয়ার কোনো খবরও নিশ্চিত করেনি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ফিলিস্তিনের শাসকগোষ্ঠী হামাস গাজার যে স্থান থেকে রকেট হামলা চালায়, সে স্থাপনা লক্ষ্য করে বিমান হামলাটি চালানো হয়েছে। যদিও হামলার পর হামাস এখনো কোনো মন্তব্য করেনি।

ফিলিস্তিনিরা বলছে, গতকাল শুক্রবারের (৬ আগস্ট) বেলুন হামলার কারণটি ছিল ভিন্ন। ইসরায়েলের সেনারা গাজা সীমান্তে গুলি চালিয়েছিল। এর জবাবে বেলুন হামলা করা হয়। আর ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গতকাল দিনভর ফিলিস্তিন থেকে বেলুন ছোড়া হয়েছে। এর জবাবে বিমান হামলা চালানো হয়েছে।

এদিকে ফিলিস্তিনে বিমান হামলা চালানো ছাড়াও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সামাল দিচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল ইসরায়েলকে উদ্দেশ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত