আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

আমিরাতে সপ্তাহে সাড়ে ৪ দিন অফিস!

আমিরাতে সপ্তাহে সাড়ে ৪ দিন অফিস!

সপ্তাহে পাঁচ দিনও নয়, এ বার সাড়ে চার দিন কাজ করলেই হবে। সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম আনতে চলেছে সংযুক্ত আরব আমিরাত। গোটা বিশ্বে যেখানে সরকারি কর্মীদের সপ্তাহে পাঁচ দিন করতে হয়, এ বার তার ঠিক উল্টা পথে হেঁটেই কর্মীদের স্বার্থে কাজের সময় কমানোর সিদ্ধান্ত নিলো আমিরাত। এই নজির বিশ্বে প্রথম।

মঙ্গলবার এ বিষয়ে সরকারি সংবাদপত্রে একটি বিবৃতি জারি করে আমিরাত সরকার জানিয়েছে, ২০২২-এর ১ জানুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। সোম থেকে বৃহস্পতিবার ৮ ঘণ্টা কাজ করতে হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করলেই হবে কর্মীদের।

হঠাৎ কাজের সময় কমিয়ে দেয়া হলো কেন? সরকারি সূত্রে খবর, কর্মীদের কাজের মানোন্নয়ন ঘটাতে, তাদের কর্মজীবনের পাশাপাশি সামাজিক জীবনও যাতে একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে অতিবাহিত হতে পারে তার জন্যই এই উদ্যোগ। কর্মীরা যাতে তাদের কর্মজীবন এবং সামাজিক জীবন দুটিই ঠিক ভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই চিন্তাধারা থেকে এই সিদ্ধান্ত বলে ওই সূত্রের খবর।

কাজের সময় কমানোর পাশাপাশি সপ্তাহান্তের ছুটির দিনও পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে আরবের দেশগুলোতে শুক্র এবং শনিবার সপ্তাহান্তের ছুটির দিন হিসেবে বরাদ্দ। কিন্তু এবার থেকে আর শুক্রবার সপ্তাহান্তের ছুটি থাকছে না। তার পরিবর্তে রোববার ছুটির দিন হিসেবে বরাদ্দ করা হবে। শুক্র ও শনিবারের পরিবর্তে শনি ও রোববারকে সপ্তাহান্তের ছুটির দিন হিসেবে ধরা হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত