আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

লিবিয়া উপকূলে এক সপ্তাহে ১৬০ অভিবাসীর মৃত্যু

লিবিয়া উপকূলে এক সপ্তাহে ১৬০ অভিবাসীর মৃত্যু

লিবিয়ার সমুদ্র উপকূলে গত এক সপ্তাহে তাদের বিভিন্ন নৌকা ডুবে কমপক্ষে ১৬০ অভিবাসীর মৃত্যু ঘটেছে। মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) একথা জানায়।

জেনেভা ভিত্তিক জাতিসঙ্ঘের এ সংস্থার মুখপাত্র সাফা মসাহলি বলেন, ‘গত সপ্তাহে লিবিয়ার মধ্য ভূমধ্যসাগরীয় উপকূলে কমপক্ষে ১৬০ জন প্রাণ হারিয়েছেন।’

টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘চলতি বছর এ রুটে বিভিন্ন নৌকা ডুবির ঘটনায় প্রায় দেড় হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে।’

আইওএম জানায়, ১২ থেকে ১৮ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সমুদ্র পথ থেকে আটক বা উদ্ধার করা হয় ৪৬৬ অভিবাসন প্রত্যাশিকে। পরে তাদেরকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়। দারিদ্র্য ও সংঘাত থেকে মুক্তি পেতে ইউরোপে যাওয়ার চেষ্টা কারি অভিবাসীদের কাছে লিবিয়া একটি গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে।

২০১১ সালে ক্ষমতাচ্যূত হয়ে মোয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ায় অভিবাসন প্রত্যাশীদের আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেয়া অনেকটা সহজ হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত