আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সৌদিতে একদিনে রেকর্ড ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদিতে একদিনে রেকর্ড ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সন্ত্রাসবাদ-সম্পর্কিত বিভিন্ন ধরনের অপরাধের দায়ে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এসপিএ বলছে, ৮১ জনের সবাই একাধিক ঘৃণ্য অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তারা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) অথবা আল-কায়েদা, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী অথবা ‌‌‘অন্যান্য সন্ত্রাসী সংগঠনের’ সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের এই মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ১৯৮০ সালের ঘটনাকে ছাপিয়ে গেছে। সে সময় মক্কার গ্র্যান্ড মসজিদ দখলে অভিযুক্ত ৬৩ জনকে শিরশ্ছেদে করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

এসপিএ- এর খবরে আরও বলা হয়েছে, অভিযুক্তরা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনায় হামলার পরিকল্পনা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্যবস্তু বানানো বা হত্যা অথবা দেশে অস্ত্রপাচার করেছিল।

এছাড়া খবরে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ৮১ জনের মধ্যে ৭৩ জনই সৌদির নাগরিক। অন্য সাতজন ইয়েমেন এবং একজন সিরিয়ার নাগরিক।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত