আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ইসরাইলি হামলার হুমকি নাকচ করল হামাস ও ফাতাহ

ইসরাইলি হামলার হুমকি নাকচ করল হামাস ও ফাতাহ

ফিলিস্তিনের উত্তর পশ্চিম তীরের শহরগুলোতে ইসরাইলি আক্রমণের হুমকি নাকচ করেছে হামাস ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টি।

ইসরাইলি সেনাপ্রধান আভিভ কোচাভি উত্তর পশ্চিম তীরে প্রতিরোধমূলক ব্যবস্থা ও সিম এলাকায় প্রতিরক্ষা প্রচেষ্টা জোরদারের নির্দেশ দেয়ার পর গ্রুপ দুটির পক্ষ থেকে এ প্রত্যাখ্যান এলো।

এক বিবৃতিতে পশ্চিম তীরে ফাতাহ মুখপাত্র ওসামা আল-কাওয়াসমি অতীতের অভিজ্ঞতা নিরাপত্তা সমাধানের ব্যর্থতা প্রমাণ করেছে উল্লেখ করে বলেছেন, ‘ইসরাইল সম্পূর্ণভাবে ভুল করবে যদি মনে করে নিরাপত্তা জোরদারই সমাধান।’

শুক্রবার ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার মধ্য ইসরাইলের তেল আবিবে গুলিবিদ্ধ হয়ে দুই ইসরাইলি নিহত হওয়ার পর কোচাভি সব ফ্রন্টে, বিশেষত ফিলিস্তিনি ফ্রন্টে, সেনাবাহিনীর প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

গাজায় হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বলেছেন, ‘উত্তর পশ্চিম তীরের শহরগুলো বিশেষ করে জেনিন শহর এবং এর বাসিন্দাদের প্রতি ইসরাইলি হুমকি, শহরের স্বাধীন যুবকদের সংগ্রাম চালিয়ে যাওয়ার ইচ্ছাকে ভঙ্গ করবে না।’

বৃহস্পতিবার রাতে মধ্য ইসরাইলের তেল আবিবের এক রেস্টুরেন্ট ও পথচারীদের ওপর ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে অন্তত দুই ইসরাইলি নিহত ও ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছিল ইসরাইলি সংবাদমাধ্যম।

তাদের ভাষ্যমতে, হামলাকারী ওই ব্যক্তি হলেন - ২৮ বছর বয়সী এক ফিলিস্তিনি নাগরিক এবং উত্তর পশ্চিম তীরের জেনিনের শরণার্থী শিবিরের বাসিন্দা। হামলার ৯ ঘণ্টা পর পুরনো শহর জাফায় তাকে হত্যা করা হয় বলে জানায় সূত্রটি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত