আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

মধ্যপ্রাচ্যে সামরিক জোট গঠনের চেষ্টা ইসরাইলের, সতর্ক বার্তা হামাসের

মধ্যপ্রাচ্যে সামরিক জোট গঠনের চেষ্টা ইসরাইলের, সতর্ক বার্তা হামাসের

ইসরাইলের সাথে কিছু আরব দেশের সম্পর্ক স্থাপনকে ‘অত্যন্ত বিপজ্জনক’ তৎপরতা হিসেবে আখ্যায়িত করেছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন বা হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেছেন, দখলদার ইসরাইলকে মোকাবেলা করার একমাত্র উপায় ‘পরিপূর্ণ প্রতিরোধ আন্দোলন’।

স্থানীয় সময় শনিবার লেবাননের রাজধানী বৈরুতে অনুষ্ঠিত ন্যাশনাল ইসলামিক কনফারেন্সে দেয়া বক্তব্যে একথা বলেন হানিয়া।
মার্কিন-ইসরাইলি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মধ্যপ্রাচ্যে একটি কূটকৌশল বাস্তবায়ন করার চেষ্টা চলছে উল্লেখ করে হামাস নেতা বলেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলকে স্বাভাবিকভাবে মেনে নেয়ার এ ষড়যন্ত্র বাস্তবায়িত হলে ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলন দূর্বল হয়ে পড়বে।

ইসমাইল হানিয়া বলেন, ‘মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক। ইরান, হিজবুল্লাহ ও হামাসকে মোকাবেলা করার জন্য সামরিক জোটের মাধ্যমে ইসরাইলকে মধ্যপ্রাচ্যে একভূত করার চেষ্টা চলছে।’ তিনি মুসলিম বিশ্বের শত্রু ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করে প্রতিরোধ ফ্রন্টকে সহযোগিতা করার জন্য আঞ্চলিক আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গানতেজ মার্কিন নেতৃত্বে ইসরাইল ও তার আরব বন্ধুদের নিয়ে ইরানবিরোধী একটি সামরিক জোট গঠনের প্রস্তাব দেয়ার পর হানিয়া এ মন্তব্য করেন। গত মঙ্গলবার গানতেজ এক বক্তব্যে মিশর ও জর্দানের পাশাপাশি পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের সাথে তেল আবিবের সামরিক সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, এই সহযোগিতা শক্তিশালী করার জোর চেষ্টা চলছে।

২০২০ সালের আগস্ট মাসে আমেরিকার মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সক্ষম হয় ইসরাইল। এরপর সুদান এবং মরক্কো তেল আবিবের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ইসরাইলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার এ প্রক্রিয়াকে স্বাগত জানায় সৌদি আরব। ধারনা করা হচ্ছে পরবর্তী যে আরব দেশটি তেল আবিবের সাথে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে সেটি সৌদি আরব।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী মাসে ইসরাইল ও সৌদি আরব সফর করবেন বলে ঘোষণা করা হয়েছে। এ সফরে ইসরাইলকে আরব দেশগুলোর আরো কাছে আনার একটি কৌশলগত সুযোগ সৃষ্টি হবে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো জানিয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত