আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে সংঘর্ষ চলাকালে বুধবার ইসরাইলি সৈন্যের গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি ও ইসরাইলি কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৫ বছর বয়সী মোহাম্মদ মারির বুকে গুলি লাগায় তিনি প্রাণ হারান।

এদিকে ফিলিস্তিনের এক কর্মকর্তা বার্তা সংস্থা ওয়াফা’কে জানান, ওই শহরে ইসরাইলি বাহিনীর অভিযান চলাকালে তিনি নিহত হন।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা পশ্চিম তীরের বিভিন্ন স্থানে রাতে ‘সন্ত্রাসবাদ বিরোধী অভিযান’ চালায়।

তারা জানায়, জেনিনে ফিলিস্তিনি বন্দুকধারীরা ইসরাইলি সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায়।

মারির মৃত্যুর বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য না করে তারা আরো জানায়, ‘সন্দেহভাজনরা সৈন্যদের লক্ষ্য করে বিস্ফোরক ছুঁড়ে মারে। এ সময় তাদেরকে ছত্রভঙ্গ করতে পাল্টা অভিযান চালালে একজন গুলিবিদ্ধ হন।’

ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সঙ্ঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে তিনি নিহত হন।

গত মার্চের শেষের দিক থেকে সঙ্ঘাতে প্রাণ হারানো এই ফিলিস্তিন যুবক হলেন নবম ব্যক্তি।

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত