আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

‘তুরস্কে নয় ইসরাইলকে জবাব দেয়া হবে তেল আবিবে’

‘তুরস্কে নয় ইসরাইলকে জবাব দেয়া হবে তেল আবিবে’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ যখনই ইচ্ছা করেছে তখনই ইসরাইলকে তেল আবিবে জবাব দিয়েছে। কাজেই এই অবৈধ রাষ্ট্রের ক্ষতি করার জন্য তৃতীয় কোনো দেশে হামলা চালানোর প্রয়োজন ইরানের নেই।

সিরিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী দামেস্কে এক সংবাদ সম্মেলনে ইসরাইলের সাম্প্রতিক এক দাবির জবাব দিতে গিয়ে একথা বলেন।

সম্প্রতি তেল আবিব দাবি করেছে, ইরান তুরস্ক সফররত ইসরাইলি পর্যটকদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছে। এ কারণে ইসরাইল পর্যটকদের তুরস্ক সফরের সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে তেল আবিব।

এ সম্পর্কে আব্দুল্লাহিয়ান বলেন, অবৈধ ইসরাইল সরকার সম্পূর্ণ কল্পনাপ্রসূত দাবি করেছে কারণ, ইসরাইলের ওপর হামলা চালানোর জন্য দখলীকৃত ভূখণ্ডের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন ইরানের নেই।

আব্দুল্লাহিয়ান বলেন, এখন পর্যন্ত ইরান যখনই ইচ্ছা করেছে তখনই ইসরাইলকে তার অপকর্মের জবাব তেল আবিবে দিয়েছে এবং ভবিষ্যতের বোঝাপড়াও সেখানেই হবে। তিনি গোটা ফিলিস্তিন ভূখণ্ডে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি তেহরানের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ইরান তার এ অবস্থান থেকে একচুলও সরবে না।

 

 এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

 

শেয়ার করুন

পাঠকের মতামত