আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

তুরস্কের ভূমিকম্প: উদ্ধারকাজে রওনা দিল ভারতীয় দল

তুরস্কের ভূমিকম্প: উদ্ধারকাজে রওনা দিল ভারতীয় দল

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজে অংশ নিতে ভারত থেকে রওনা দিয়েছে উদ্ধারকারী দলের প্রথম ব্যাচ। আজ মঙ্গলবার ড্রিলিং মেশিন-সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকারী দলের তুরস্কে রওনা দেওয়ার কথা জানিয়েছেন বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।

ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম জানায়, জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দলের (এনডিআরএফ) সঙ্গে রয়েছে ত্রাণসামগ্রী, ওষুধপত্র ও মেডিকেল যন্ত্রপাতি। নিয়ে যাওয়া হয়েছে বিশেষভাবে প্রশিক্ষিত ডগ স্কোয়াডও।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের প্রতিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে সোমবার তিনি লিখেছেন, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। প্রার্থনা করি, আহতরা দ্রুত সেরে উঠুন। তুরস্কের এই ভূমিকম্পের ফলে অপূরণীয় ক্ষতি হয়েছে। এই বিপর্যয়ের মোকাবিলায় সমস্ত রকম সাহায্য নিয়ে তুরস্কের পাশে দাঁড়াতে প্রস্তুত ভারত।

এদিকে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা আট গুণ বাড়তে পারে বলে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নিহতের সংখ্যা মঙ্গলবার সকাল পর্যন্ত ৪৩০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন কয়েক হাজার।

তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, তুরস্কের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয়। পরে আরও কয়েকবার শক্তিশালী কম্পন (আফটার শক) অনুভূত হয়।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত