আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

তুরস্ক-সিরিয়ায় মৃত্যু বেড়ে ৭৮০০

তুরস্ক-সিরিয়ায় মৃত্যু বেড়ে ৭৮০০

তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশ সময় মঙ্গলবার দিনগত রাত ৪টা নাগাদ মৃত্যুর সংখ্যা বেড়ে সাত হাজার ৮০০ জন ছাড়িয়েছে। দুই দেশে আহত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। খবর: বার্তা সংস্থা রয়টার্স’র।

হাজার হাজার উদ্ধারকর্মী তুরস্ক ও সিরিয়াজুড়ে দিনরাত একাকার করে ধ্বংসস্তুপের নিচে আটকেপড়াদের উদ্ধারে কাজ করছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান দেশটির দশ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন। তুরস্কের দক্ষিণাঞ্চলী এলাকাজুড়ে এবং প্রতিবেশী সিরিয়ায় সোমবার ভোরে ভূমিকম্প আঘাত হানে।

সময় যত বাড়ছে মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, কয়েক হাজার শিশুই ভূমিকম্পে প্রাণহানির শিকার হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

১৯৯৯ সালের পর এটিই তুরস্কের সবচেয়ে বড় ভূমিকম্প। দুদিনের উদ্ধারকাজে এ পর্যন্ত তুরস্কে পাঁচ হাজার ৮৯৪ জন মৃত্যুর কথা জানা গেছে। আর সিরিয়ায় এক হাজার ৯০০ জনের বেশি মৃত্যুর তথ্য পাওয়া গেছে। দশ প্রদেশের বিরাট এলাকাজুড়ে ভূমিকম্পের আঘাত হানায় উদ্ধারকাজে হিমশিম খাচ্ছে সরকারি সংস্থা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি, ভারত ও পাকিস্তানসহ অনেক দেশ থেকে উদ্ধারকারীরা তুরস্কে ও সিরিয়ায় পৌঁছেছেন।

তুরস্কের মালাতিয়া প্রদেশের মুরাত আলিনাকের বাড়ি ভূমিকম্পে ধসে পড়েছে। এর নিচে আটকা পড়েছে তাঁর স্বজনেরা। তিনি রয়টার্সকে বলেন, ‘এখানে তো একজনও নেই। আমরা তুষারপাতের মধ্যে আছি, কোনো ঘর নেই, কিছু নেই। আমার এখন কী করা উচিত, আমি যাব কোথায়?’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত