আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

কোয়াডকপ্টার উড়িয়ে শত্রুরা ব্যর্থ চেষ্টা চালিয়েছে যা তাদের নিজেদের জন্যই অপমানজনক

কোয়াডকপ্টার উড়িয়ে শত্রুরা ব্যর্থ চেষ্টা চালিয়েছে যা তাদের নিজেদের জন্যই অপমানজনক

ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালিরিয়ান বলেছেন, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে কয়েকটি মাইক্রো ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং ক্ষেপণাস্ত্র হামলার কোনো ঘটনা ঘটেনি। আজ শুক্রবার সকালে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, 'ইস্ফাহানসহ দেশের কোনো অঞ্চলে এখন পর্যন্ত কোনো বিমান হামলার ঘটনা ঘটেনি।'

 কোয়াডকপ্টার উড়িয়ে শত্রুরা ব্যর্থ চেষ্টা চালিয়েছে যা তাদের নিজেদের জন্যই অপমানজনক। এসব কোয়াডকপ্টারকে ধ্বংস করা হয়েছে।

এছাড়া, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএইএ জানিয়েছে, ইরানের সব পরমাণু কেন্দ্র ও স্থাপনা নিরাপদে রয়েছে। সেখানে কোনো ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। আইএইএ নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সংস্থাটির এক্স (সাবেক টুইটার) পেজে জানানো হয়েছে।
এদিকে, ইরানের বিমানবন্দর এবং এয়ার নেভিগেশন কর্তৃপক্ষ জানিয়েছে, স্বল্প বিলম্বের পর রাজধানী তেহরানের ইমাম খোমেনি (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর এবং তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ ইরানের সব বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। সেখানে এখন স্বাভাবিক কার্যক্রম চলছে।

বর্তমানে ইরানের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কারো মধ্যে কোনো ধরণের উদ্বেগ-উৎকণ্ঠার বালাই নেই।

ইরানের স্থানীয় সময় শুক্রবার ভোর চারটার দিকে কোনো কোনো সূত্র জানায়, ইস্ফাহানে বিকট শব্দ হয়েছে। এরপরই পশ্চিমা গণমাধ্যম খবর দেয়, ইসরাইল ইরানে হামলা চালিয়েছে। কিন্তু এরপর জানা যায়, ইস্ফাহানসহ ইরানের কোথাও ক্ষেপণাস্ত্র হামলা বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। সন্দেহজনক উড়ন্ত বস্তু লক্ষ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গুলি চালানোর কারণেই এমন শব্দ তৈরি হয়েছিল।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত