আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

‘গাজার মতো’ ধ্বংসযজ্ঞ এড়াতে লেবাননের মানুষের প্রতি নেতানিয়াহুর আহ্বান

‘গাজার মতো’ ধ্বংসযজ্ঞ এড়াতে লেবাননের মানুষের প্রতি নেতানিয়াহুর আহ্বান

ছবিঃ এলএবাংলাটাইমস

ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ‘প্রত্যাখ্যান’ করতে লেবাননের মানুষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এর মধ্য দিয়ে লেবাননের মানুষকে ‘গাজার মতো’ ধ্বংসযজ্ঞ ও দুর্ভোগ এড়াতে বলেছেন।

দক্ষিণ–পশ্চিম লেবাননের নতুন অঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান স্থল অভিযান এগিয়ে নিতে আরও হাজারো সেনা পাঠিয়েছে ইসরায়েল। এরপর গতকাল মঙ্গলবার লেবাননের মানুষের প্রতি এমন সতর্কবার্তা দিলেন নেতানিয়াহু।

নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি নিহত হয়েছেন। তবে পরে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিন নিহত হয়েছেন কি না, সেই বিষয়ে তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।

এদিকে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় গতকালও টানা তৃতীয় দিনের মতো রকেট ছুড়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা। এতে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এক ভিডিও বার্তায় লেবাননের মানুষের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘লেবানন একটি দীর্ঘ যুদ্ধের অতল গহ্বরে পতিত হবে। যা দেশটিকে ধ্বংসযজ্ঞ ও দুর্ভোগের দিকে নিয়ে যাবে, যেমনটা আমরা গাজায় দেখছি। তবে আপনাদের সামনে লেবাননকে রক্ষা করার সুযোগ এসেছে।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি লেবাননের মানুষদের এটাই বলতে পারি, নিজেদের দেশকে হিজবুল্লাহমুক্ত করুন। এতেই এ যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে।’

সপ্তাহ তিনেক ধরে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েল। বিমান হামলার সঙ্গে চলছে স্থল অভিযানও। লেবাননের সরকারি কর্মকর্তারা জানান, এসব হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ।

গত বছরের ৮ অক্টোবর ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় হিজবুল্লাহ। দীর্ঘদিনের মিত্র হামাসকে সমর্থন দেয় হিজবুল্লাহ। এর পর থেকে সীমান্ত এলাকায় হিজবুল্লাহ আর ইসরায়েলের সঙ্গে মাঝেমধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। কয়েক সপ্তাহ ধরে তা জোরালো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত