আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আবার হামলা, ইসরায়েলের বিভিন্ন এলাকায় বাজছে সাইরেন

আবার হামলা, ইসরায়েলের বিভিন্ন এলাকায় বাজছে সাইরেন

ছবিঃ এলএবাংলাটাইমস

লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে আবারও রকেট হামলা চালানো হয়েছে। এ হামলার জেরে তেল আবিবের একটি বাণিজ্যিক এলাকাসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় বাজছে সাইরেন। আজ সোমবার দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলে বেশ কিছু রকেট ছোড়া হয়েছে। সেগুলো প্রতিরোধের চেষ্টা করা হয়েছে। এ সময় বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ পাওয়া গেছে। তবে কোনো রকেট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম হয়েছে কি না, তা জানায়নি ইসরায়েল বাহিনী।

নতুন করে এ হামলার আগের দিন গতকাল রোববার ইসরায়েলে ড্রোন হামলা চালায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এটি ছিল ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর দেশটিতে হিজবুল্লাহর সবচেয়ে প্রাণঘাতী হামলা। এতে চার ইসরায়েলি সেনা নিহত ও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

গত বছর ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছিল ইসরায়েল ও হিজবুল্লাহ। তবে গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েল। পরে ১ অক্টোবর দেশটিতে স্থল হামলা শুরু করেন ইসরায়েলের সেনারা।

দক্ষিণ লেবাননে ইসরায়েলের সেনাদের সঙ্গে তুমুল লড়াই হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ইসরায়েলের হাফিয়া শহরের কাছে একটি নৌঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে তারা। এ ছাড়া দক্ষিণ লেবাননের আইতা আল-শাব গ্রামের কাছে দুই পক্ষের মধ্যে ‘সহিংস লড়াই’ হয়েছে।

এদিকে আজ লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে দেশটির উত্তরাঞ্চলের একটি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবানন রেডক্রস। হামলার শিকার এলাকাটি মূল যুদ্ধক্ষেত্র থেকে দূরে অবস্থিত এবং খ্রিষ্টান-অধ্যুষিত।

শেয়ার করুন

পাঠকের মতামত