আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

লেবাননের কোনায় কোনায় হিজবুল্লাহর ওপর নির্দয় হামলা চলবে: নেতানিয়াহু

লেবাননের কোনায় কোনায় হিজবুল্লাহর ওপর নির্দয় হামলা চলবে: নেতানিয়াহু

ছবি: এলএবাংলাটাইমস

হিজবুল্লাহর ওপর নির্দয়ভাবে হামলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানসমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের সেনাঘাঁটিতে বড় ধরনের হামলা চালানোর পরদিন গতকাল সোমবার তিনি এ কথা জানান।

গত রোববার ইসরায়েলি সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এতে চার ইসরায়েলি সেনা নিহত হন। স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীরা বলেছেন, আহত হয়েছেন ৬০ জন।

হাইফার দক্ষিণে বেনিয়ামিনা এলাকার কাছে ইসরায়েলি সেনাঘাঁটি পরিদর্শনে যান নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, ‘আমরা বৈরুতসহ লেবাননের সব জায়গায় হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাব। এ হামলা চলবে নির্দয়ভাবে।’

হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি হামলার জবাব দিতে তাঁরা ‘ড্রোন হামলার স্কোয়াড্রন’ করেছে। গত সপ্তাহে বৈরুতের কেন্দ্রে ইসরায়েলি হামলায় ২২ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ হামলার জবাব দেওয়ার কথাও জানিয়েছে হিজবুল্লাহ।

গত মাসে লেবাননে বোমা হামলা জোরদার করেছে ইসরায়েল। এ মাসের শুরুতে সেখানে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশটিতে কমপক্ষে ১ হাজার ৩১৫ জন নিহত হয়েছেন। যুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

ইসরায়েলি সেনাঘাঁটিতে হিজবুল্লাহর হামলার পর গতকালই লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সংখ্যাগরিষ্ঠ খ্রিষ্টান–অধ্যুষিত এলাকায় চালানো ওই হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা গত সপ্তাহে বলেছে, ইসরায়েল–লেবানন যুদ্ধে এ পর্যন্ত ৬ লাখ ৯০ হাজার মানুষ গৃহহীন হয়েছে।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত